এক্সপ্লোর

ভারত-পাকিস্তান পেঁয়াজ, টম্যাটো লেনদেন করতে পারলে ক্রিকেট কেন নয়? নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ হোক: শোয়েব

২০১৩ সালের পর থেকে আর ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।

কলকাতা: ফের ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরু করার পক্ষে সওয়াল করলেন শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে পাকিস্তানের এই প্রাক্তন পেসার বলেছেন, ‘আমরা একে অপরের সঙ্গে ডেভিস কাপ ম্যাচ, কবাডি খেলতে পারি। তাহলে ক্রিকেট খেলার ক্ষেত্রে কী সমস্যা? যদি দু’দেশের সম্পর্ক ছিন্ন করে দিতে হয়, তাহলে বাণিজ্য বন্ধ করে দিতে হবে, কবাডি খেলাও চলবে না। শুধু ক্রিকেটই কেন বন্ধ রাখা হবে? ক্রিকেটের কথা উঠলেই আমরা বিষয়টির সঙ্গে রাজনীতি যুক্ত করি। এটা অত্যন্ত হতাশার। আমরা পেঁয়াজ, টম্যাটো খেতে পারি, শুভেচ্ছা বিনিময় করতে পারি। তাহলে ক্রিকেট খেলতে পারব না কেন?’ শোয়েব আরও বলেছেন, ‘আমি বুঝতে পারছি, ভারতীয় দল পাকিস্তানে আসতে পারবে না। পাকিস্তান দলও ভারতে যেতে পারবে না। কিন্তু আমরা যদি এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে খেলতে পারি, তাহলে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে কেন সেটা হতে পারে না? আতিথেয়তার দিক থেকে আমরা বিশ্বের অন্যতম সেরা দেশ। ভারত সেটা দেখেছে। বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরদের জিজ্ঞাসা করলেই সেটা জানা যাবে। আমরা ওদের ভালবাসি। আমাদের মধ্যে পার্থক্যের ফলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। আশা করি কিছুদিনের মধ্যেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হবে। কড়া টক্কর দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ। পাকিস্তান নিরাপদ দেশ। ভারতের কবাডি দল এখানে এসেছিল। ওরা ভাল আতিথেয়তা পেয়েছে। পাকিস্তানে টেস্ট ক্রিকেট খেলতে এসেছিল বাংলাদেশ। কিন্তু তারপরেও যদি ভারতীয় দলের পাকিস্তানে খেলতে আসতে সংশয় থাকে, তাহলে আমার মতে, নিরপেক্ষ কেন্দ্রে খেলা হোক।’ ২০১৩ সালের পর থেকে আর ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। সেবার তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। দু’দেশের মধ্যে শেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০০৮ সালে। সম্প্রতি যুবরাজ সিংহ, শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন ক্রিকেটাররা ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার পক্ষে সওয়াল করেন। তাঁদের সঙ্গে গলা মেলালেন শোয়েব।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget