এক্সপ্লোর

Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল

Wimbledon: সেমিফাইনালে আলেকজান্ডার জেভেরেভ হারিয়ে দিয়েছিলেন ব্রিটেনের আর্থার ফেরিকে। সেই ম্য়াচও গ্যালারিতে বসে দেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটের ক্যাপ্টেন শুভমন গিল।

লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2026) ফাইনালে কে জিতবেন? পুরুষদের উইম্বলডনের খেতাব জয়ের সম্ভাব্য দাবিদার হিসেবে জ্যানিক সিনারকে বেছে নিলেন শুভমন গিল। সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছিলেন ইতালির টেনিস তারকা। তিন সেটের লড়াইয়ে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিলেন সিনার। সেই ম্য়াচ দেখতে গ্যালারি ছিলেন শুভমন। 

অন্য সেমিফাইনালে আলেকজান্ডার জেভেরেভ হারিয়ে দিয়েছিলেন ব্রিটেনের আর্থার ফেরিকে। সেই ম্য়াচও গ্যালারিতে বসে দেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটের ক্যাপ্টেন শুভমন গিল। জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গিল জানিয়েছেন, 'আমি সিনারের সমর্থনে গলা ফাটাব ফাইনালে। ও দারুণ প্লেয়ার। কোর্টে দুর্দান্ত পারফর্মার। ফাইনালে ওই চ্যাম্পিয়ন হবে।'

সেমিতে জোকারের বিরুদ্ধে একপেশে যে জয় ছিনিয়ে নিয়েছিল সিনার, সেই ম্য়াচে ইতালির টেনিস তারকার পক্ষে খেলার ফল ছিল ৬-৪, ৬-৪, ৬-৪। গিল বলছেন, 'আমি ব্যক্তিগতভাবে রজার ফেডেরারের ভক্ত। ছোট থেকে ওর খেলা দেখেছি। সবাই বলত যে কত সহজেই টেনিসটা খেলে ফেলে রজার। কিন্তু আমি যখন নিজের ক্রিকেট খেলছি, এখন বুঝতে পারছি যে কোনও কিছুই সহজ নয়। কঠিন পরিশ্রম ও অধ্যাবসায় কাজ করে। আমাকেও লোকে বলে যে এফর্টলেস ভাবে ক্রিকেট খেলি। কিন্তু আমি জানি কতটা পরিশ্রম রয়েছে এর পেছনে। তার জন্য়ই আমি রজারকে এতটা শ্রদ্ধা করি।'

নরওয়ে ম্যাচের আগে কী বলছেন ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেন?
আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম নরওয়ে মুখোমুখি হতে চলেছে। চলতি বিশ্বকাপে হ্যারি কেন ছয় গোল করেছেন। সেখানে হালান্ড সাত গোল করে যুগ্মভাবে 'গোল্ডেন বুট'-র দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুইজনের কাছেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে। তবে কেন জানান তিনি সর্বাধিক গোল করে গোল্ডেন বুট পাওয়ার থেকে বিশ্বকাপ জেতায় বেশি আগ্রহী। 'আমার প্রধান লক্ষ্য ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ জয়, গোল্ডেন বুট জয় নয়। তবে আমি এও জানি যে আমি একজন গোলস্কোরার। তাই আমি গোল করলে সেটা দলকে সাহায্যই করবে' দাবি ৩২ বছর বয়সি ইংরেজ মহাতারকার। খেলার আগে হালান্ডের প্রশংসা করতেও কোনও কার্পণ্য করেননি কেন। তাঁর মতে, 'আরলিং অসাধারণ। শারীরিকভাবে ও অনেকটা যন্ত্রের মতো। ও দানব। ওর ফিনিশিংটা সর্বোচ্চ স্তরের যা ওর গোলসংখ্যার দ্বারাই বোঝা যায়। একজন খেলোয়াড় এবং পেশাদার হিসাবে ওকে আমি সম্মান করি। আশা করছি কালকে ও শান্তই থাকবে, তবে সাম্প্রতিক সময়ে ও যা পারফর্ম করেছে, সেটাই ওর পরিচয় দেয়। ও দুরন্ত ফুটবলার।' 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget