এক্সপ্লোর

SL vs AUS: চান্ডিমালের রেকর্ড দ্বিশতরানে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন ইতিহাস শ্রীলঙ্কার

SL vs AUS, 2nd Test: মার্নাশ লাবুশানে ও স্টিভ স্মিথের জোড়া শতরানের জবাবে, দীনেশ চান্ডিমাল দ্বিশতরান হাঁকিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৯০ রানের লিড এনে দেন।

গল: দেশের ডামাডোল পরিস্থিতি, চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নিখোঁজ। তাঁর বাসভবন এখন বিক্ষোভকারীদের দখলে। চরম সঙ্কটের মধ্যে দুইবেলা খাবার জোগাড় করতে গিয়ে বিপদে পড়ছেন শ্রীলঙ্কার নাগরিকরা। তবে এই সবের মাঝেও কিন্তু শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার (SL vs AUS) ক্রিকেট খেলা অব্যাহত। গলে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হওয়ার পর, দুই ম্যাচের সিরিজে হার এড়াতে হলে, দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের ত্রাতা হয়ে সামনে এলেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্ডিমাল (Dinesh Chandimal)। মার্নাশ লাবুশানে ও স্টিভ স্মিথের (Steve Smith) জোড়া শতরানের জবাবে দ্বিশতরান হাঁকালেন চান্ডিমাল।

চান্ডিমালের দ্বিশতরান

দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস যথাক্রমে ৮৬ ও ৮৫ রানে আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন চান্ডিমাল। অপরদিক থেকে খুব বেশি সহায়তা না পেলেও, শ্রীলঙ্কান তারকা কিন্তু দমে যাননি। বরং, ব্যাট হাতে এক অসামান্য ইনিংস খেলে গড়লেন রেকর্ড। চান্ডিমালই প্রথম শ্রীলঙ্কান ব্যাটার, যিনি অজিদের বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান করলেন। 

প্রথম ইনিংসে ২০৬ রানে অপরাজিত থাকেন চান্ডিমাল। এতদিন পর্যন্ত ২০০৭ সালে হোবার্টে কুমার সাঙ্গাকারার করা ১৯২ রানই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। চান্ডিমাল এদিন দেশের কিংবদন্তি ব্যাটারের সেই রেকর্ড ভেঙে দিলেন। তাঁর ব্যাটে ভর করেই শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৫৫৪ রান করতে সক্ষম হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান

ঘটনাক্রমে, এই ৫৫৪ রানও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে শ্রীলঙ্কার করা সর্বোচ্চ রান। তিন দশক আগে সিডনিতে লঙ্কানরা আট উইকেটের বিনিময়ে ৫৪৭ রান তুলেছিল। চান্ডিমালরা সেই রেকর্ড ভেঙে দিলেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার লিড ১৯০ রানের। এই লিডে ভর করেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। দেশের চরম রাজনৈতিক ডামাডোলের মাঝেও প্রিয় ক্রিকেটারদের এহেন পারফরম্যান্স কিন্তু একটু হলেও শ্রীলঙ্কার সাধারণ জনগণের মুখে হাসি ফোটাবে।

আরও পড়ুন: শেষ ওভারের থ্রিলার, বিধ্বংসী ব্য়াটিংয়ে বিশ্বরেকর্ড কিউয়ি তারকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget