এক্সপ্লোর

SL vs PAK: কঠিন পরিস্থিতিতে অনবদ্য শতরান, বাবরের ইনিংসে মুগ্ধ মহম্মদ ইউসুফ

SL vs PAK 1st Test: পাক অধিনায়কের অনবদ্য ইনিংসে অভিভূত মহম্মদ ইউসুফ (Muhammad Yousuf)। তার মতে বাবরের ১১৯ রানের ইনিংস তার দেখা সর্বকালের অন্যতম সেরা টেস্ট ইনিংস।

করাচি: গলে অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টেস্ট (Sri Lanka vs Pakistan 1st Test)। সেই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ত্রাতা হিসাবে এগিয়ে আসেন বাবর আজমই (Babar Azam)। ১১৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। বাবরের ইনিংসের সুবাদেই ৮৫ রানে সাত উইকটে হারানোর পর ২১৮ রান তুলতে পারে পাক দল।

পাক অধিনায়কের অনবদ্য ইনিংসে অভিভূত পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার তথা দলের ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফ (Muhammad Yousuf)। তার মতে বাবরের ইনিংসটা তার দেখা সর্বকালের অন্যতম সেরা টেস্ট ইনিংস। দ্বিতীয় দিনের খেলা শেষে ইউসুফ বলেন, 'আমার মতে এটি একটা অসাধারণ ইনিংস। এই ইনিংসে ধৈর্য্য এবং পরিপক্কতা উভয়ই দেখিয়েছেন বাবর। ও অধিনায়ক হওয়ার পরেও ব্যাটার হিসাবে তিন ফর্ম্যাটেই যে খেলাটা খেলছে, তা এক কথায় অনবদ্য।'

বাবরের ইনিংসের ধরনে অভিভূত ইউসুফ

ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে ইউসুফ আরও জানান, 'এই ইনিংসের সবথেকে আকর্ষক বিষয় হল ও শর্ট বলের বিরুদ্ধে যেমন খেলেছে, সেটা। এমন ধরনের পিচে পেস হোক বা স্পিন, সবকয়টি বল চোখের নীচে খেলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ও সেটা করতে সক্ষম হয়েছে। পাশাপাশি টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ও যেমনভাবে ইনিংসটা গড়েছে, সেটাও আমায় প্রভাবিত করেছে।'

একাধিক রেকর্ড গড়েছেন বাবর

বাবর এই ইনিংসের মাধ্যমেই বিরাট কোহলি, ইনজামাম-উল-হকদের কৃতিত্বে ভাগ বসান। এটি পাকিস্তান অধিনায়ক হিসাবে বাবরের নবম শতরান। ইনজামাম বাদে আরও কোনও পাক অধিনায়কের এতগুলি শতরান নেই। তবে ইনজামামের প্রায় অর্ধেক ইনিংস খেলে বাবর এই কৃতিত্ব গড়েন। পাশাপাশি বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানও সম্পূর্ণ করেছেন বাবর। তিনি বিরাটের থেকে চার কম, ২২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন।

আরও পড়ুন: কলম্বোয় উত্তাল পরিস্থিতি, গলেই শ্রীলঙ্কা-পাক দ্বিতীয় টেস্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget