এক্সপ্লোর

ধর্ষণে অভিযুক্ত সৌম্যজিৎ ঘোষকে সাসপেন্ড করল টিটিএফআই, বাদ পড়লেন কমনওয়েলথ দল থেকে

নয়াদিল্লি: ধর্ষণে অভিযুক্ত অলিম্পিয়ান টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষকে সাময়িকভাবে সাসপেন্ড করল সর্বভারতীয় টেবিল টেনিস ফেডারেশন(টিটিএফআই)। এদিন টিটিএফআইয়ের কার্যকরী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যতদিন তদন্ত চলবে, ততদিন সাসপেন্ড থাকবেন সৌম্যজিৎ। সাসপেনসনের ফলে আসন্ন কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না সৌম্যজিৎ। এমনকী, কোনও জাতীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবেন না। সৌম্যজিতের জায়গায় কমনওয়েলথ গেমসের দলে ঢুকলেন শানিল শেঠি। দুবারের অলিম্পিয়ান সৌম্যজিতের বিরুদ্ধে গতকালই ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। শুধু ধর্ষণই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এমনকি গর্ভপাতের অভিযোগও রয়েছে সৌম্যজিতের বিরুদ্ধে। বুধবার বারাসত মহিলা থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়। পকসো আইনে মামলা রুজু হয় সৌম্যজিতের বিরুদ্ধে। ঠিক কী বলেছেন অভিযোগকারিণী? তরুণী বলেছেন, প্রথমে বিয়ের নামে জোর করে শারীরিক সম্পর্ক করে সৌম্যজিৎ। সেই কথা পরিবারকে জানাতে নিষেধ করে। পরে রাজি হয় বিয়ে করতে। তরুণীর অভিযোগ, এরপরও তিন বছর ধরে শারীরিক, মানসিক, আর্থিকভাবে নির্যাতন চলে তাঁর ওপর। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সৌম্যজিৎ জানায় আমাকে বিবাহ করবে। আমার মায়ের অ্যাকাউন্টে ব্ল্যাকমানি রাখতে চায় সৌম্যজিতের পরিবার। আমার পরিবার সম্মতি দেয়নি। তাঁর আরও অভিযোগ, সৌম্যজিতের সঙ্গে বিভিন্ন মহিলাদের পরিচয় বাড়ে। একাধিক মহিলাদের সঙ্গে একরাতের সম্পর্ক তৈরি করে সৌম্যজিৎ। এমনকী, সহযোগী খেলোয়াড়দের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করে সৌম্যজিৎ। অভিযোগকারিণী আরও বলেন, ২৮ ফেব্রুয়ারি আমার পরিবারকে হুমকি দেওয়া হয়। সম্পর্ক ছেদ করতে হুমকি দেওয়া হয়। তরুণীর দাবি, সৌম্যজিতের পাশে রয়েছে তৃণমূলের নেতারাও। তিনি বলেন, আমার মা সৌম্যজিতের পরিবারকে জমিও দেয়। ২ লক্ষ টাকা ধারও দেওয়া হয় সৌম্যজিতের পরিবারকে। জার্মানি নিয়ে যেতে চাইত লিভ-ইন করার জন্য। আমার বাবা-মা নিষেধ করেন। বৃহস্পতিবার এই মামলায় গোপন জবানবন্দি দেন অভিযোগকারিনী। সৌম্যজিতের পরিবারের পাল্টা অভিযোগ, তরুণীর পরিবার বারবার করে টাকা চেয়ে তাঁদের কাছে চাপ দিত।

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs NZ Final: আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
IND vs NZ Final: 'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
IND vs NZ Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
IND vs NZ Final: আমদাবাদে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড, কী বলছে অতীত পরিসংখ্যান? কোন দল এগিয়ে?
আমদাবাদে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড, কী বলছে অতীত পরিসংখ্যান? কোন দল এগিয়ে?

ভিডিও

Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget