এক্সপ্লোর

Sourav Ganguly Health: ঝরেছে ওজন, এখন কেমন সৌরভ ?

বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আর অশ্বিন মেহতা বেঙ্গালুরু ও মুম্বই থেকে নিয়মিত ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আপাতত টেলিমেডিসিনই চলছে। দুই চিকিৎসক সৌরভের শারীরিক পরিস্থিতি খুঁটিয়ে শুনে সেই মতো ওষুধ বলে দিচ্ছেন।

কলকাতা: কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? দ্বিতীয় দফায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর হার্টের ব্লকেজ দূর করতে দু'দফায় মোট তিনটি স্টেন্ট বসানো হয়েছে। আপাতত বাড়িতেই রয়েছেন মহারাজ। আর তাঁর তামাম ভক্তকূল তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রবল কৌতূহলী হয়ে রয়েছে। সকলের মনেই প্রশ্ন, স্টেন্ট বসানোর পর এখন কেমন আছেন সৌরভ? বীরেন রায় রোডের বাড়ি থেকে কবে বাইরে বেরবেন তিনি? ফের কবে ক্রিকেটীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দেখা যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে? 'আর দু-তিন সপ্তাহ। তার পরেই ফের পরিচিত জীবনে ফিরবে মহারাজ। ও এখন ভাল আছে। কোনও শারীরিক সমস্যা নেই,' এবিপি আনন্দকে বললেন সৌরভের কাকা তথা সিএবির কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। যোগ করলেন, 'এখন অনেকটাই সুস্থ মহারাজ। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেবে।' দেবাশিস জানালেন, চিকিৎসকদের পরামর্শ  কঠোরভাবে মেনে সৌরভের খাদ্যতালিকা তৈরি হয়েছে। দেবাশিস বললেন, 'খুব কড়া ডায়েট চার্ট অনুসরণ করছে মহারাজ। সমস্ত সিদ্ধ রান্না খেতে হচ্ছে ওকে। আগামী ৬ মাস তেল-ঝাল-মশলা ছাড়া খাবারই চলবে। আর ভারি কোনও কাজ বা ফিটনেস ট্রেনিং করতে পারবে না।' সৌরভের পরিবার ও বন্ধুদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আর অশ্বিন মেহতা বেঙ্গালুরু ও মুম্বই থেকে নিয়মিত ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আপাতত টেলিমেডিসিনই চলছে। দুই চিকিৎসক সৌরভের শারীরিক পরিস্থিতি খুঁটিয়ে শুনে সেই মতো ওষুধ বলে দিচ্ছেন। চিকিৎসক সপ্তর্ষি বসুও সৌরভকে পর্যবেক্ষণ করছেন। আপাতত সপ্তাহে একদিন করে। জানা গেল, আগামী সপ্তাহ থেকে সপ্তর্ষি বসু বীরেন রায় রোডের বাড়িতে নিয়মিত তাঁকে দেখতে আসবেন। এখন ফোনেই সব পরামর্শ দিচ্ছেন। স্টেন্ট বসানোর পর চিকিৎসকেরা সৌরভকে ১৫ মিনিট করে চারবারে মোট এক ঘণ্টা হাঁটার পরামর্শ দিয়েছিলেন। তবে সৌরভ এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। অনেক বেশি হাঁটছেন। নিজেই হাঁটাচলা করছেন। সৌরভ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেল, এখন একবারে ৪০-৫০ মিনিট করে হাঁটছেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে যেতে পারছেন না। তাই বাড়িতেই হাঁটাহাঁটি করে নিজেকে ফিট রাখছেন দাদা। সৌরভ বিরিয়ানি খেতে ভালবাসেন। তবে সেসবে এখন নৈব নৈব চ। বাইরের খাবার একেবারে বন্ধ। জানা গেল, তাঁর ডায়েটে থাকছে ডাল, ভাত, মাছের ঝোল। তেল-মশলাহীন চিকেন খাওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। তবে চিকেনের চেয়ে মাছই বেশি পছন্দ করছেন দাদা। ৩-৪ কেজি ওজনও ঝরিয়েছেন সৌরভ। সৌরভ ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট। আর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছেন বিরাট কোহলিরা। করোনা পরিস্থিতিতে এই প্রথম দেশের মাটিতে কোনও আন্তর্জাতিক সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। জানা গেল, বাড়ি থেকেই সমস্ত খোঁজখবর রাখছেন সৌরভ। ভিডিও এবং টেলিকনফারেন্স করছেন বোর্ডের অন্যান্য কর্তাদের সঙ্গে। বোর্ডের সব মিটিংও করছেন ভিডিও কনফারেন্সে। তবে কয়েক সপ্তাহ পর থেকে ফের এক শহর থেকে অন্য শহরে যাতায়াত শুরু করবেন। যেমন তিনি করেন সারা বছরই। সুস্থ, কর্মব্যস্ত দাদাকে দেখার অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন সকলেই।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget