এক্সপ্লোর

Sourav On Pant: কবে ভারতীয় দলে দেখা যাবে পন্থকে? বড় খবর দিলেন সৌরভ

Delhi Capitals: দিল্লি ক্যাপিটালসে পন্থের পরিবর্ত ক্রিকেটার কে হবেন?

কলকাতা: চলতি বছরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর তার আগে দলের তারকা উইকেটকিপার মাঠের বাইরে। মুম্বইয়ে হাঁটুর অস্ত্রোপচারের পর সবে হাঁটতে শুরু করেছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) কবে মাঠে ফেরেন, তা দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আগেই জানিয়েছেন যে, পন্থের পরিবর্তে ডেভিড ওয়ার্নার আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। আপাতত কলকাতার বুকে চলছে দিল্লির প্রস্তুতি শিবির। সেখানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট বলেছেন, 'আমার সঙ্গে ঋষভের বার দুয়েক কথা হয়েছে। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ও। চোট, অস্ত্রোপচার। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি। দু-এক বছরের মধ্যে ও ভারতের হয়ে ফের খেলবে।'

দিল্লি ক্যাপিটালসে পন্থের পরিবর্ত ক্রিকেটার কে হবেন? সৌরভ বলছেন, 'সেটা আমাদের ভেবে দেখতে হবে। আইপিএলের আগে আমাদের আরও একটা শিবির হবে। আইপিএল শুরু হতে এখনও মাস খানেক বাকি রয়েছে। মরসুম সবে শুরু হল। এত খেলা হয়েছে যে, এখনও সব ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না। ৪-৫ জন ক্রিকেটার ইরানি ট্রফিতে খেলতে যাচ্ছে। সরফরাজ খান আঙুলে চোট পেয়েছে। তবে আঙুল ভাঙেনি। আইপিএলের আগে সুস্থ হয়ে যাবে।'

কলকাতায় তিনদিনের প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটারদের প্রস্তুতির তত্ত্বাবধান করছেন সৌরভ নিজে। হাতে ধরে ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন মহারাজ। সঙ্গে রয়েছেন তাঁর বাল্যবন্ধু, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয়ও। শনিবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতি শিবির শুরু হয়েছিল। রবিবার অবশ্য ইশান্ত শর্মা, পৃথ্বী শ, সরফরাজ খানরা প্র্যাক্টিস করেন ইডেন গার্ডেন্সে। প্রস্তুতির ফাঁকে সৌরভের সঙ্গে দেখা করতে এসেছিলেন রণবীর কপূর। একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলেন রণবীর-সৌরভরা।

সোমবার ফের সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাক্টিস করেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারেরা। প্র্যাক্টিস চলাকালীনই চোট পান অভিষেক পোড়েল। তিনি নেটে উইকেটকিপিং করছিলেন। এক স্পিনারের বল আচমকা লাফিয়ে অভিষেকের চোখের নীচে লাগে। সঙ্গে সঙ্গে মুখের সেই অংশটি ফেটে যায়। শুরু হয় রক্তক্ষরণ।

মাঠেই দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে থাকা চিকিৎসক অভিষেকের চোট পাওয়া জায়গায় প্রাথমিক শুশ্রূষা করেন। তারপর তরুণ ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় এক হাসপাতালে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকা সঞ্জয় দাস বলছিলেন, 'অভিষেকের চোখের নীচে দুটো সেলাই পড়েছে। বলটা আচমকা লাফিয়েছিল। তবে আমার সঙ্গে কথা হয়েছে। ভয়ের কিছু নেই। দ্রুত সেরে যাবে ও।'

আরও পড়ুন: ভেজা পিচে দেরিতে শুরু ম্যাচ, তুঙ্গে চাপানউতোর, স্থানীয় ক্রিকেটে ধুন্ধুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget