এক্সপ্লোর

Kohli Captaincy Controversy: কোহলির ক্যাপ্টেন্সি বিতর্কে মুখ খুলে সৌরভকে নিশানা, কী বললেন বেঙ্গসরকার?

Kohli Captaincy Controversy: বিরাটের (virat kohli) সাংবাদিক সম্মেলনে বোর্ডের বিরুদ্ধে মুখ খোলায় জল আরও ঘোলা হয়েছে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন নির্বাচক মণ্ডলীর প্রাক্তন প্রধান।

মুম্বই: বিরাট কোহলির (virat kohli) ক্যাপ্টেন্সি বিতর্কে এবার মুখ খুললেন দিলীপ বেঙ্গসরকার। রোহিত শর্মাকে (rohit sharma) সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বিরাটের (virat kohli) সাংবাদিক সম্মেলনে বোর্ডের বিরুদ্ধে মুখ খোলায় জল আরও ঘোলা হয়েছে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন নির্বাচক মণ্ডলীর প্রাক্তন প্রধান। বিরাট নয়. বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। 

এক সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকার বলেন, 'বিষয়টা খুবই স্পর্শকাতর। কোহলির থেকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব কেড়ে নেওয়া খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিসিসিআইয়ের আরও পেশাদার হওয়া উচিত ছিল। আমার মতে সৌরভ গঙ্গােপাধ্যায়ের এই বিষয়ে নাক গলানো উচিত হয়নি। বোর্ডের সভাপতি হিসেবে ওর এই বিষয়ে কথা বলার অধিকার নেই। দল নির্বাচন এবং অধিনায়কের বিষয় নিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মার কথা বলা উচিত ছিল।' তিনি আরও বলেন, ''সৌরভ এই বিষয়ে আগেই জানিয়েছিল। বিরাট সেদিন নিজের স্বপক্ষে যুক্তি রেখেছে। তবে এই বিষয়ে কথা বলার এক্তিয়ার নেই বোর্ড সভাপতির। বোর্ডের বোঝা উচিত যে সময় বদলে গিয়েছে। কোহলির মতো ক্রিকেটারকে আরও সম্মান জানানো উচিত ছিল।'' বিরাটের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ। বিষয়টা ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। কোহলিকে জবাব দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে বোর্ড।

কোচ দ্রাবিড়ের সামনেই ব্যাটসম্যান দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের (virat kohli) সামনে। দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে ২২ ইনিংসে টেস্টে মোট ৬২৪ রান করেছেন দ্রাবিড় (dravid)। সেখানে বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত মাত্র ১০ ইনিংসে সংগ্রহ ৫৫৮ রান। আসন্ন সিরিজে ৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন বিরাট দ্রাবিড়কে টেক্কা দেওয়ার জন্য। রাহুল তাঁর কেরিয়ারে টেস্টে দক্ষিণ আফ্রিকায় ১টি শতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে বিরাটের ঝুলিতে ম্যান্ডেলার দেশে রয়েছে ২ট সেঞ্চুরি ও ২টো হাফ সেঞ্চুরি। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৫ ম্যাচে মোট ১১৬১ রান করেছেন তিনি। গড় ৪৬.৪৪। তালিকায় দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় ও তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ১৮ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৬ রান। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget