এক্সপ্লোর

ঘূর্ণিঝড়ে হেলে পড়ল বাড়ির আমগাছ, বারান্দা থেকে ঝুঁকে পড়ে টেনে তুললেন সৌরভ

ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অফ ক্রিকেট গ্রেম স্মিথ জানিয়েছেন, আইসিসি সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি সৌরভ।

কলকাতা: ঘূর্ণিঝড়ে উমপুনের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, ল্যাম্প পোস্ট। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেল না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িও। ঝড়ের দাপটে হেলে পড়ে একটি আমগাছ। সৌরভ বারান্দা থেকে ঝুঁকে পড়ে সেই গাছের ডাল ধরে টেনে তুলে স্বস্থানে ফিরিয়ে দেন। তিনি ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন।
View this post on Instagram
 

The mango tree had to be lifted ,pulled back and refixed again..strength

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকেই  কলকাতায় নিজের বাড়িতে আছেন সৌরভ। এরই মধ্যে তাঁর আইসিসি সভাপতি হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অফ ক্রিকেট গ্রেম স্মিথ জানিয়েছেন, আইসিসি সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি সৌরভ। বর্তমানে আইসিসি সভাপতি ভারতেরই শশাঙ্ক মনোহর। তাঁর মেয়াদ দু’মাস বাড়তে পারে। এরপর আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে আছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে স্মিথ বলেছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন আইসিসি সভাপতি হলে দারুণ ব্যাপার হবে। তাতে ক্রিকেটেরই লাভ হবে। সৌরভ আধুনিক ক্রিকেট বোঝেন, সর্বোচ্চ স্তরে খেলেছেন, শ্রদ্ধেয় ব্যক্তি। এগিয়ে যাওয়ার জন্য তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ।’ ক্রিকেট সাউথ আফ্রিকার কার্যনির্বাহী চিফ এগজিকিউটিভ জ্যাকুয়েস ফলও আইসিসি সভাপতি হিসেবে সৌরভকে দেখতে চান। তিনি জানিয়েছেন, ‘ফিউচার ট্যুর প্রোগ্র্য়ামের নেতৃত্ব দেবে ভারত। সৌরভের সঙ্গে আমাদের বোঝাপড়া অত্যন্ত ইতিবাচক। তিনি আমাদের সাহায্য করেন।’

সেরা শিরোনাম

Asia Cup: পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
Asian Games Cricket: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
BCCI AGM: আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের একশো বছর নিয়ে বিরাট কর্মকাণ্ড, সিদ্ধান্ত বার্ষিক সভায়
আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের একশো বছর নিয়ে বিরাট কর্মকাণ্ড, সিদ্ধান্ত বার্ষিক সভায়
Dravid And Sehwag: বাপ কা বেটা! জুনিয়র দ্রাবিড়-সহবাগের দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা
বাপ কা বেটা! জুনিয়র দ্রাবিড়-সহবাগের দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা

ভিডিও

Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee : সবকিছু হাতছাড়া হওয়ার পর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা
TMC LOGO Contro : কালীঘাট-তৃণমূলকে লড়তে হবে, 'ফুটবলার' চিহ্নে। আর ঋতব্রত-শিবির লড়বে 'খাম' প্রতীকে
TMC Logo Contro : কালীঘাট-তৃণমূল ভোটে লড়বে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নামে | ABP Ananda Live
TMC logo Contro: দলের নাম, দলের প্রতীক, দলের প্রার্থী। উপনির্বাচনের মুখে সবই হারালেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget