এক্সপ্লোর

Sourav Ganguly Statement: ''বিরাটেরই উচিত ছিল সরে দাঁড়ানো'', সৌরভের পাশে দাঁড়িয়ে মন্তব্য প্রাক্তন পাক তারকার

Sourav Ganguly Statement: বিসিসিআই (bcci) সভাপতিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ''শেম অন বিসিসিআই'' ট্রেন্ড হয়েছে। এবার সৌরভের (osurav ganguly) সিদ্ধান্তের সমর্থনে মুখ খুললেন প্রাক্তন পাক উইকেট কিপার।

করাচি: বিরাট কোহলিকে জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরানোয় সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (sourav ganguly)। বিসিসিআই (bcci) সভাপতিকে নিশানা করে সোশ্যাল মিডিয়াতে ''শেম অন বিসিসিআই'' ট্রেন্ডও হয়েছে। কিন্তু এবার সৌরভের (sourav ganguly) সিদ্ধান্তের সমর্থনে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার কামরান আকমল (kamran akmal)। 

নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলতে গিয়ে কামরান আকমল বলেন, ''এটা বেশি ভাল হত যে বিরাট যদি নিজে থেকে ওয়ান ডে নেতৃত্ব ছেড়ে দিত। ও একজন বড় মাপের প্লেয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান রয়েছে। ধোনির পর বিরাটই জাতীয় দলকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। টানা ৪-৫ বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছে। সেই দৃষ্টান্ত তৈরি করেছে। অধিনায়কত্ব সামলেও বিশ্বের ১ নম্বর তারকা হয়েছে। রোহিত শর্মার প্রতিও একই চাহিদা থাকবে ভারতীয় দলের।''

সৌরভ গঙ্গােপাধ্যায়ের সমর্থনে মুখ খুলে প্রাক্তন পাক তারকা আরও বলেন, ''ওয়ান ডেতে দারুণ কেরিয়ার বিরাটের। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ওঁ। তার জন্যই বিরাটকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে ওয়ান ডে থেকে, এমনই আমার মনে হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থেই এমনটা করেছে নিঃসন্দেহে। বিসিসিআই সভাপতি নিজেও তাঁর কেরিয়ারে দুর্দান্ত অধিনায়ক ছিলেন। প্রচুর ক্রিকেট খেলেছেন। বেশ ভালই বোঝেন এই বিষয়গুলো। তবে আমি জানি রোহিতকে নেতৃত্ব দেওয়া নিয়ে বিতর্ক চলতেই থাকবে।''

উল্লেখ্য, সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে দু’জন আলাদা অধিনায়ক রাখতে রাজি হননি নির্বাচকরা। কারণ, তার ফলে সমস্যা হতে পারত। সেই কারণেই বিরাট কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ জানিয়েছেন, ‘আমরা বিরাটকে টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু ও অধিনায়ক থাকতে চায়নি। তারপর নির্বাচকরা ঠিক করেন, সাদা বলের দুই ফর্ম্যাটে দু’জন অধিনায়ক রাখা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে বিরাটের সঙ্গে কথা বলেছি। দল নির্বাচন কমিটির চেয়ারম্যানও বিরাটের সঙ্গে কথা বলেছেন।’

আরও পড়ুন: ফোনে এনিডেস্ক ইনস্টল করতেই ফাঁকা অ্যাকাউন্ট, সাইবার প্রতারণায় মোটা টাকা খোয়ালেন বিনোদ কাম্বলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget