এক্সপ্লোর

Sourav Ganguly: বিদেশিনীর মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে মুগ্ধ সৌরভ, বললেন, ডোনাও পারে

Dadagiri Update: ইরিনার শাড়ি দেখে মুগ্ধ সৌরভ। প্রশংসা করলেন। অনুরোধ করলেন লক্ষ্মীর পাঁচালি শোনানোর জন্য। উপভোগ করলেন প্রতিটা মুহূর্ত।

কলকাতা: ইউক্রেনের তরুণীর মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে হতবাক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই সঙ্গে জানিয়ে দিলেন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguly) লক্ষ্মীর পাঁচালি জানেন।

ইরিনা ইউক্রেনের বাসিন্দা। সম্প্রতি এসেছিলেন দাদাগিরি শোয়ে। যে গেম শো-র সঞ্চালক সৌরভ। অনুষ্ঠানের মঞ্চে শুরুতেই 'এই তো হেথায় কুঞ্জছায়ায়' গেয়ে চমকে দেন ইরিনা। তাঁর বাঙালি স্বামী পেশায় চিকিৎসক। ইউক্রেনে চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। ইরিনা তখন সঙ্গীতের ছাত্রী। সেখানে একটি কনসার্টে পারফর্মও করেন। সেই কনসার্টেই দুজনের আলাপ। তারপর প্রেম। ইউক্রেনেই বিয়ে। এখন ইরিনা থাকেন কলকাতায় শ্বশুরবাড়িতে। শাশুড়ির কাছে শিখেছেন বাঙালি পদ রান্না করা। সেই সঙ্গে শিখেছেন লক্ষ্মীর পাঁচালিও। যা জানতে পেরে সৌরভ ইরিনাকে অনুরোধ করেন লক্ষ্মীর পাঁচালি শোনানোর জন্য। গড়গড় করে বলতে শুরু করেন ইরিনা। শুনে হতবাক হয়ে যান সৌরভ। বাহবা দিয়ে ওঠেন। সেই সঙ্গে সৌরভ বলেন, 'ডোনা ম্যাডামও পারে।'

ইরিনা জানান, তিনি ভারতীয় সংস্কৃতিকে ভালবেসে ফেলেছেন। সৌরভ তাঁর শাড়ির প্রশংসা করেন। সেই সঙ্গে জানতে চান, বাড়িতে কী কী করেন ইরিনা। ইউক্রেনের তরুণী জানান, শাশুড়ির কাছে শিখেছেন নিয়মকানুন, চুল বাঁধা। লক্ষ্মীপুজোও করেন। সৌরভ বলে ওঠেন, 'ওয়ান্ডারফুল।'

কয়েকদিন আগেই সৌরভ জানিয়েছিলেন, একটা সময়ে তাঁর সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের হেড কোচ হওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন। যিনি পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ' ও (লক্ষ্মণ) জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী ছিল। তবে এই মুহূর্তে সেটা হয়নি। পরে নিশ্চয়ই ওর কাছে সুযোগ আসবে এই দায়িত্ব পালনের। ' প্রসঙ্গত এনসিএ-তে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নিযুক্ত করা হয়েছে লক্ষ্মণকে। সৌরভ বলেন, ‘প্রথম থেকেই আমাদের চিন্তায় ছিল রাহুল দ্রাবিড়। আমি এবং জয় শাহ এই বিষয়টিতে একমত ছিলাম। তবে রাহুলকে রাজি করানো ছিল কঠিন কাজ। তার প্রধান কারণ ছিল, এই দায়িত্ব নিলে ৮-৯ মাস পরিবারকে ছেড়ে থাকতে হবে। ওর দু’টো ছোট বাচ্চা রয়েছে। সেই কারণে প্রথম প্রথম ও রাজি হতে চায়নি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget