এক্সপ্লোর

Teacher's Day 2022: শিক্ষক দিবসে গ্রেগ চ্যাপেলকে এমন কী বললেন সৌরভ যা শুনে হতবাক ভক্তরাও!

Sourav Ganguly: সোমবার, ৫ সেপ্টেম্বর। শিক্ষক দিবস (Teachers' Day) হিসাবে গোটা দেশে পালিত হয় দিনটি। আর সেই দিনই কি না সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) কথা!

কলকাতা: সোমবার, ৫ সেপ্টেম্বর। শিক্ষক দিবস (Teachers' Day) হিসাবে গোটা দেশে পালিত হয় দিনটি। আর সেই দিনই কি না সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) কথা!

সাল ২০০৩। অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। অজিভূমে সফল হতেই হবে, এই প্রতিজ্ঞা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ছুটেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তির কাছে। ব্যাটিং নিয়ে পরামর্শ নিতে। গ্রেগ চ্যাপেলের ক্লাস করে সৌরভ এতটাই উপকৃত হন যে, অজি বোলারদের সেই সিরিজে রীতিমতো শাসন করেন। তারপর সৌরভের কথাতেই গ্রেগকে ভারতের জাতীয় দলের কোচ করে আনা। কিন্তু সেখানে উলটপুরাণ।

ছাত্র সৌরভের সঙ্গে বনিবনা হয়নি গুরু গ্রেগের। সৌরভকে জাতীয় দল থেকে ছেঁটেও ফেলা হয়। পরে অবশ্য জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সৌরভ। চাকরি গিয়েছিল গুরু গ্রেগের। সৌরভ-গ্রেগ অধ্যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম তিক্ত পর্ব হয়ে রয়ে গিয়েছে।

সোমবার শিক্ষক দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। সেখানে তিনি শিক্ষক দিবসের জন্য শুভেচ্ছা জানান গুরু গ্রেগকেও। যা দেখে তাঁর ভক্তরা অবাক। অনেকেই বলাবলি করতে শুরু করেন যে, গ্রেগকে শুভেচ্ছা জানিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন সৌরভ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

সৌরভ বলেন, 'দেবু মিত্র থেকে শুরু করে আমার প্রিয়তম জন রাইট, গ্রেগ চ্যাপেল থেকে গ্যারি কার্স্টেন, সব কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই।' সৌরভ যোগ করেন, '২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের জন্য এখনও যন্ত্রণা হয়। বিশ্বকাপের পরই আমাদের অস্ট্রেলিয়া সফর ছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে ভয় দেখিয়ে আসব। আমি এক সপ্তাহ গ্রেগ চ্যাপেলের কাছে প্রশিক্ষণ নিয়েছিলাম। সেই সফরে আমি ব্যাট হাতে সফল হই। তারপরই গ্রেগকে কোচ করে আনা হয়।'

আরও পড়ুন: 'প্রবল চাপের মুখে যে কেউ ভুল করতে পারে', অর্শদীপের পাশে দাঁড়িয়ে কী বললেন কোহলি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget