এক্সপ্লোর

কোহলির অধিনায়কত্ব নিয়ে পূ্র্বাভাস সৌরভের

কলকাতা: ভারতীয় ক্রিকেটে নয়া ব্র্যান্ড আমদানি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই। দাদার অধিনায়কত্বে দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছিল। দল অনেক বেশি আক্রমণাত্মক কৌশল অবলম্বন করেছিল। এরই ফলশ্রুতিতে ভারত বিদেশেও টেস্ট জিততে শুরু করে। ২০০৩-র বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে গিয়েছিল সৌরভের টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিংহ ধোনির আমলে টেস্ট দলগুলির ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছে যায় ভারত। টি-২০ ও একদিনের বিশ্বকাপও জেতে। কিন্তু এই সাফল্যের ভিত্তিটা সৌরভও গড়ে দিয়ে গিয়েছিলেন বলে মনে করেন অনেকেই। এখন ভারতীয় দলের নেতৃত্বে বিরাট কোহলি। সৌরভ মনে করেন, ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠার সমস্ত মশালাই রয়েছে কোহলির মধ্যে। সৌরভ বলেছেন, ভারতের অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠার সমস্ত গুণাবলীই কোহলির রয়েছে। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। আগামী ১৫ মাস কোহলির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওই সময়ে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করবে। এরপরই রয়েছে বিশ্বকাপ। সৌরভ মনে করছেন, সঠিক পথেই হাঁটছেন কোহলি। দলকে তৈরি করছেন। খেলোয়াড়দের বেছে নিয়ে সুযোগ দিচ্ছেন। ঘরের মাঠে ভারত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারাবে, এতে কোনও সংশয়ই নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে চ্যালেঞ্জের মুখে পড়বে কোহলির দল। কিন্তু কোহলি ব্রিগেডের সেখানে ভালো ফল করার সক্ষমতা রয়েছে বলেই মনে করেন সৌরভ। এর আগে ভারতের কিংবদন্তী প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্করও একই অভিমত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, কোহলি একদিন ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠবেন।  প্রাক্তন অধিনায়ক টাইগার পতৌদির মতো দলে একটা চনমনে ভাব এনে দিয়েছেন কোহলি।  

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget