এক্সপ্লোর

Ind vs SA: ওয়ান ডে সিরিজের তিন ম্যাচে তিন অধিনায়ক! বিরল রেকর্ড দক্ষিণ আফ্রিকার

South Africa Cricket Team: বিরল এক নজির গড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে ওয়ান ডে সিরিজ হারের মাঝেই যা নিয়ে চর্চা চলল দিনভর।

মুম্বই: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SA)। আর সেই সিরিজের প্রত্যেক ম্যাচে কি না আলাদা আলাদা অধিনায়ক!

বিরল এক নজির গড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে ওয়ান ডে সিরিজ হারের মাঝেই যা নিয়ে চর্চা চলল দিনভর।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিন জন। প্রথম ম্যাচে তেম্বা বাভুমা নেতৃত্ব দেন। তিনি অসুস্থ থাকায় দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হন কেশব মহারাজ। সিরিজ নির্ণায়ক তথা তৃতীয় ম্যাচে কেশব মহারাজকেও বিশ্রাম দেওয়ায় নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকাই প্রথম দল, যারা অন্তত পক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রতিটা ম্যাচেই আলাদা আলাদা অধিনায়ককে ব্য়বহার করেছে।

অবশ্য ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রত্যেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার তিনজন আলাদা অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন চারজন আলাদা অধিনায়ক। কিন্তু ওয়ান ডে-তে এমন ঘটনা ঘটল এই প্রথম বার।

অস্ট্রেলিয়ার পথে ৩ পেসার

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিন পেসার। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি।

তবে সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার - শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।            

ভারতের মূল দল ৬ অক্টোবর বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিল। রোহিত শর্মারা পারথে আছেন। সেখানে এক সপ্তাহ ধরে প্রস্তুতি শিবির চলছে ভারতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। সেই ম্যাচে ১৩ রানে জিতেছিলেন রোহিতরা। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

আরও পড়ুন: বোর্ডে সৌরভের ব্রাত্য হওয়ার মঞ্চেই আইপিএল গভর্নিং কাউন্সিলে ঢোকার পথে অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live
Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget