এক্সপ্লোর

South Africa Cricket: ইজরায়েলের সমর্থনে মন্তব্য করে বিপাকে, প্রোটিয়া যুব দলের নেতৃত্ব হারালেন ডেভিড টিগার

South Africa Cricket Update: প্রোটিয়া ক্রিকেটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল শুক্রবার। তবে বিবৃতিতে জানানো হয়েছে যে অধিনায়কত্ব হারালেও ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকতে পারবেন টিগার। 

ডারবান: বিতর্কিত মন্তব্য। তার জেরে শাস্তি পেতে হল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার ডেভিড টিগারকে। তিনি যুব দলের অধিনায়ক ছিলেন। কিন্তু ক্রিকেটের বাইরের একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে মন্তব্য করে বসেছিলেন টিগার। ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে ইজরায়েলের পক্ষে টিগারের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। যার ফলে অধিনায়ক পদ থেকে বরখাস্ত করা হল টিগারকে। সামনেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে প্রোটিয়া ক্রিকেটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল শুক্রবার। তবে বিবৃতিতে জানানো হয়েছে যে অধিনায়কত্ব হারালেও ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকতে পারবেন টিগার।

বিবৃতিতে প্রোটিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ''এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা নজর দিয়ে দেখা উচিত। বিশ্বকাপে নিরাপত্তাকে কেন্দ্র করে আমরা লাগাতার খবর পাচ্ছি এবং আমাদের বলা হয়েছে যে টুর্নামেন্টে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ নিয়ে প্রতিবাদ দেখা যেতে পারে। এছাড়াও আমাদের বলা হয়েছে যে ডেভিড টিগারের অবস্থানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এটা আমাদের দায়িত্ব সকলের ভালো-মন্দ দেখা। এটা আমাদের দায়িত্ব দেখার যাতে কোনও জাতি বা গোষ্ঠীর মধ্যে কোনও রকমের অশান্তি যেন না লাগে। আমারা সবরকমের নিয়ম মেনে চলতে বাধ্য। যাই হোক না কেন, সিএসএ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আসন্ন বিশ্বকাপে ডেভিড টিগারকে অধিনায়ক পদ থেকে সরানোর। আমরা সবদিক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি।'' উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ইজরায়েলি সেনাবাহিনীর হয়ে গলা ফাটান টিগার। তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমাকে উঠতি তারকা হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। তবে ইজরায়েলের তরুণ সেনারাই আসল তারকা।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়ে লজ্জার রেকর্ড শাহিনের

ম্যাচে পাকিস্তানের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেছিলেন শাহিন আফ্রিদি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার নেমেছিলেন বাঁহাতি পাক পেসার। আর নেতা হিসেবে প্রথম ম্যাচ কিন্তু একেবারেই সুখকর হল না শাহিনের জন্য। এক ওভারে ২৪ রান খরচ করলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ফিন অ্যালেনের সামনে রীতিমত নাস্তানাবুদ হতে হল শাহিনকে। সেই ওভারে পাঁচটি বলে ফিন অ্যালেন রান করেন ৬, ৪, ৪, ৪, ৬। অধিনায়ক হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্য়াচে এত খারাপ বোলিং আর কোনও বোলার আগে করেননি। নিজের ৪ ওভারের স্পেলে ৩ উইকেট তুলে নিলেও ৪৬ রান খরচ করেন এই পেসার। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget