এক্সপ্লোর

ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭২ রানে হার

কেপ টাউন:  চতুর্থ দিনে ভারতীয় পেসারদের প্রত্যাঘাত। তবু, শেষরক্ষা হল না। কেপ টাউন টেস্টে প্রোটিয়া ব্রিগেডের কাছে ৭২ রানে হার বিরাটের টিম ইন্ডিয়ার। চার দিনেই শেষ ম্যাচ। অথচ, এদিন আগুনে স্পেল দিয়ে শুরু করেছিলেন মহম্মদ শামি। আমলা, রাবাদা, ফিল্যান্ডারকে তুলে নেন তিনি। দু’প্লেসি, ডি’ভিলিয়ার্স, ডি’কক-কে তুলে নিয়ে প্রোটিয়া ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন বুমরাহ। ১৩০-এই শেষ প্রোটিয়া ইনিংস। লক্ষ্য ২০৮। জয়ের আশা দেখেছিল বিরাট ব্রিগেড। কিন্তু, কেপ টাউনের পিচে কঠিন বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন ফিল্যান্ডার। চোটের জন্য বল করেননি স্টেইন। কিন্তু, একা ফিল্যান্ডারেরই শিকার ৬। কেপ টাউনের গ্রিন টপে ফের বেরিয়ে পড়ল ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কাল। বিজয়, শিখর, পূজারা, বিরাট...টপ অর্ডারের একই শোচনীয় অবস্থা। ব্যর্থ হার্দিকও। শেষ বেলায় লড়লেন শুধু অশ্বিন। অশ্বিন-ভুবি জুটির সৌজন্যেই ১০০-র গণ্ডী পেরোল ভারত। ৩৭ রানে অশ্বিন ফিরতেই ধস। ৭২ রানে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার।   #পরের বলেই বুমরাহকে আউট করে ভারতের ইনিংস গুটিয়ে দেন ফিলান্ডার। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অল আউট ভারত। খেলার একদিন বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা ৭২ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল। তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা হতে পারেনি। ফিলান্ডার ৪২ রানে ৬ উইকেট নেন। এছাড়া মর্কেল ও রাবাডা ২ টি করে উইকেট নেন। ভারতের দ্বিতীয় ইনিংস স্থায়ী হয় মাত্র ৪২.৪ ওভার। #১৩৫ রানে নবম উইকেট হারাল ভারত। ৪ রান করে ফিলান্ডারের বলে আউট অশ্বিন। #দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় চোয়ালচাপা লড়াই করে অশ্বিন ও ভূবনেশ্বর জুটি। তাঁদের জুটিতে ৪৯ রান যোগ হওয়ার পর ফিলান্ডারের বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান অশ্বিন। ১৩১ রানে অষ্টম উইকেটের পতন হয় ভারতের। # ৭৭ রানে ষষ্ঠ উইকেটের পতন। আউট হার্দিক পান্ড্য। # ৭৬ রানে অর্ধেক ইনিংস গুটিয়ে যায় ভারতের। ফিলান্ডারের বলে বোল্ড হয়ে যান রোহিত শর্মা (১০)। #বড়সড় ধাক্কা খেল ভারত। ২৮ রান করে ফিলান্ডারের বলে লেগ বিফোর আউট কোহলি। ৭১ রানে চার উইকেট হারিয়ে কোণঠাসা ভারত। #২০৮ রান তাড়া করতে নেমে বিপাকে টিম ইন্ডিয়া। ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১৬ রান করে মর্কেলের বলে আউট হন শিখর ধবন। ৩০ রানেই দ্বিতীয় উইকেটের পতন। ফিলান্ডারের বলে ১৩ রানে আউট মুরলী বিজয়। স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ হওয়ার পর মর্কেল তুলে নেন চেতেশ্বর পূজারাকে। পূজারা মাত্র ৪ রান করেন। ১৫ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৫২। ক্রিজে রয়েছেন কোহলি ও রোহিত। # জমজমাট কেপটাউন টেস্ট। জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত। ৬ ওভারে দুই ওপেনার ইতিমধ্যেই ২৪ রান তুলে ফেলেছেন। মুরলী বিজয় ৮ ও শিখর ধবন ১৫ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে আশা জাগিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিততে গেলে ভারতকে করতে হবে ২০৮ রান। আজ ম্যাচের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় দিন খেলার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২ উইকেটে ৬৫। আজ আর মাত্র ৬৫ রান করেই বাকি ৮ উইকেট হারাল তারা। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমাররা। এখন ভারতের ব্যাটসম্যানদের ভাল পারফরম্যান্স দেখাতে হবে। বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলা ভেস্তে গেলেও, কেপ টাউনে ঝলমলে রোদ ওঠার পর আজ চতুর্থ দিনের খেলা শুরু হয়। শুরু থেকেই পরপর উইকেট তুলে নিতে থাকেন ভারতের পেসাররা। বাংলার পেসার মহম্মদ শামি তিনটি, জসপ্রীত বুমরাহ তিনটি এবং ভুবনেশ্বর কুমার দু’টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিন দু’টি উইকেট নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। শামি আজ শুরুতেই হাসিম আমলা (৪) ও কাগিসো রাবাদাকে (৫) ফিরিয়ে দেন। ক্রিজে মাত্র আট রান যোগ হওয়ার পরেই দু’টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিকে দুর্দান্ত একটি বলে ফেরান বুমরাহ। বলটি বাউন্স করে দু প্লেসির গ্লাভস ছুঁয়ে ঋদ্ধিমান সাহার হাতে চলে যায়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কোনও রানই করতে পারেননি। এরপর বুমরাহরই বলে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন কুইন্টন ডি কক (৮)। প্রথমে আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। এরপর ভেরনন ফিল্যান্ডারকে (০) এলবিডব্লু করেন শামি। কেশব মহারাজকে (১৫) ফেরান ভুবনেশ্বর। তিনিই মর্নি মর্কেলকে (২) ফেরান। এ বি ডিভিলিয়ার্স (৩৫) লড়াই করার চেষ্টা করছিলেন। তবে তিনি বুমরাহর বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget