এক্সপ্লোর

Fifa Womens World Cup: সুইডেনকে হারিয়ে প্রথমবারের জন্য় মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন

Fifa Womens World Cup 2023: এদিনের ম্যাচে সুইডিস আর্মাডাকে সামলাতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন স্পেনের কোন। অন্যদিকে সুইডেনও আক্রমণাত্মক মেজাজেই খেলার ছক কষেছিল।

সিডনি: মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে (Fifa Womens World Cup 2023 Final) জায়গা করে নিল স্পেন (Spain Football Team)। সুইডেনকে নাটকীয় লড়াইয়ে হারিয়ে প্রথমবারের জন্য় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ল স্প্যানিশ ফুটবল দল (Spain Womens Football Team)। ২টো দলই হাড্ডাহাড্ডি লড়াই করে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করলেন স্পেনের মেয়েরা। ২-১ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন।

এদিনের ম্যাচে সুইডিস আর্মাডাকে সামলাতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন স্পেনের কোন। অন্যদিকে সুইডেনও আক্রমণাত্মক মেজাজেই খেলার ছক কষেছিল। তারা ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিল। খেলার শুরু থেকেই ২ দল তাঁদের ডিফেন্স শক্ত রেখেছিল। যার ফলে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একদম শেষের দিকে ৮১ মিনিটের মাথায় প্রথমে গোল করে এগিয়ে যায় স্পেন। দলের হয়ে গোল করেন সালমা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন। ৮৮ মিনিটের মাথায় পাল্টা গোলে ম্যাচে সমতা ফেরায় সুইডেন। রেবেকা সুইডিশদের হয়ে সমতা ফেরান ম্যাচে। কিন্তু প্রতি আক্রমণে ফের স্পেনকে এগিয়ে দেন ওলগা কারমোনা। সুইডেন গোল করার এক মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ওলগা ৮৯ মিনিটের মাথায়। এরপর সুইডেন অনেক চেষ্টা করেও আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি। 

আগামীকাল বিশ্বকাপের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই দুই দল গত এপ্রিলে মুখোমুখি হয়েছিল একবার। এপ্রিলে হওয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল।

আটকে গেল মোহনবাগান

ডুরান্ড কাপের ডার্বিতে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। এবার কলকাতা লিগে (Calcutta Football League)। যে টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে মঙ্গলবার আটকে গেল আর্মি রেডের কাছে।

কলকাতা লিগে গোলের প্লাবন চলছিল মোহনবাগানের। একাধিক ম্যাচে ৫ গোল দিয়েছে সবুজ মেরুন শিবির। তবে এদিন কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের জয়রথ থামিয়ে দিল আর্মি রেড। কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে আর্মি রেডের সঙ্গে মোহনবাগানের ম্যাচ শেষ হল ২-২ গোলে।

ডুরান্ড কাপে ডার্বি হারের পর এই প্রথম কলকাতা লিগের ম্যাচ খেলতে নামে বাগান। যদিও ডুরান্ডে খেলেছে মোহনবাগানের আইএসএলের দল। কলকাতা লিগে সুযোগ দেওয়া হচ্ছে নতুনদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget