এক্সপ্লোর

২০১১ বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার অভিযোগ, ডি সিলভা, থরঙ্গাকে জেরা শ্রীলঙ্কার পুলিশের

থরঙ্গাকে আজ জেরা করা হচ্ছে। এই ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনালে ওপেন করতে নেমে ৩০ মিনিট ক্রিজে থেকে ২০ বল খেলে মাত্র ২ রান করেন।

কলম্বো: ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটার অভিযোগের তদন্ত শুরু করল শ্রীলঙ্কার পুলিশ। ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ও ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জেরা করা হল। সদ্য গঠিত ক্রীড়া বিষয়ক দুর্নীতি দমন শাখার সুপারিনটেন্ডেন্ট জগৎ ফনসেকা জানিয়েছেন, ‘আমরা ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছি। অরবিন্দ ডি সিলভার বয়ানের ভিত্তিতে আমরা ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে থাকা এক ক্রিকেটারকে সমন পাঠানো হয়েছে। উপুল থরঙ্গাকেও জেরা করা হবে।’ ফনসেকা আরও জানিয়েছেন, তাঁরা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য এবং আন্তর্জাতিক মহল থেকে পাওয়া অসমর্থিত সূত্রের তথ্য খতিয়ে দেখছেন। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু এই ম্যাচের ফল নিয়েই এখন সন্দেহ তৈরি হয়েছে। গোয়েন্দাদের কাছে বয়ান দেওয়ার পর বেরিয়ে এসে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ডি সিলভা। থরঙ্গাকে আজ জেরা করা হচ্ছে। এই ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনালে ওপেন করতে নেমে ৩০ মিনিট ক্রিজে থেকে ২০ বল খেলে মাত্র ২ রান করেন। কিছুদিন আগে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথামাগে অভিযোগ করেন, টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার। ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গাও ২০১১ বিশ্বকাপ ফাইনালের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনিও সেই ম্যাচ নিয়ে তদন্তের দাবি জানান। তাঁদের এই অভিযোগ নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শুরুতে সচিন তেন্ডুলকরের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে গৌতম গম্ভীর ও অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দুর্দান্ত ইনিংসের সুবাদে জয় পায় ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget