এক্সপ্লোর

এক সিরিজে ৭৭৪ রান, অ্যাশেজ সেরা স্মিথ ছুঁলেন কিংবদন্তী গাওস্করকে

কম্পটন-মিলার পদক পেলেন স্মিথ।

লন্ডন: ২-১-এ পিছিয়ে থেকে দ্য ওভালে জয়। সিরিজ হারের ভ্রুকুটি থেকে রক্ষা ব্রিটিশ দলের। পঞ্চম ও শেষ টেস্ট জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ৪৭ বছর পর সিরিজ ড্র রাখল ইংল্যান্ড। সিরিজ সেরা হলেন স্টিভ স্মিথ এবং বেন স্টোকস। তবে ব্রিটিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন এবং অজি অলরাউন্ডার কিথ মিলারের নামাঙ্কিত কম্পটন-মিলার পদক পেলেন স্মিথই।

৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে একটি ম্যাচ তিনি খেলেননি। জোফ্রা আর্চারের বলের আঘাতে ঘায়েল হয়ে বসে থাকতে হয়েছে মাঠের বাইরে। হেডিংলে টেস্টে স্টিভ স্মিথ ছিলেন কার্যত ‘দর্শক’। তবে বাকি যে চারটি ম্যাচে তিনি ব্যাট করেছেন, সেখানে তিনিই ছিলেন ‘শো স্টপার’। ওয়ার্নার যখন ব্যর্থ তখন শুরু থেকে হাল ধরেছেন। গোটা ইনিংস খেলেছেন অ্যাঙ্করের ভূমিকায়। আর ফিনিশ? এককথায় অনবদ্য। ১২ মাস নির্বাসিত থাকার পর, ব্রিটিশরা যখন স্টিভ স্মিথের গায়ে ‘চিটার’ কলঙ্ক লেপে দিচ্ছে তখন যেন রানের বন্যায় ‘পাপস্খলন’ করে গেলেন অজি তারকা।

সিরিজে সর্বোচ্চ ৭৭৪ রান। গড় একশোর ওপরে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্টিভ স্মিথই প্রথম ব্যাটসম্যান যিনি এক সিরিজেই সাতশো রানের গণ্ডি টপকালেন এবং সংগ্রহ করলেন ৩টি শতরান ও ৩টি অর্ধশতরান। রয়েছে একটি দ্বিশতরানও।

অতীতে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে এসেও সাতশোর অধিক রান করেছিলেন স্মিথ (৭৬৯)। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ৭৭৪। আর এই নজিরের হাত ধরেই কিংবদন্তী সুনীল গাওস্করকে ছুঁয়ে ফেললেন তিনি। ১৯৭০ সালে গাওস্কর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সিরিজেই ৭৭৪ রান সংগ্রহ করেছিলেন। তাঁর ঝুলিতে ছিল ৪টি শতরান ও ৩টি অর্ধশতরান। যদিও এই তালিকায় শীর্ষে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান (৯৭৪)। আরও যারা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মার্ক টেলর (৮৩৯), নীল হার্ভে (৮৩৪), স্যার ভিভিয়ান রিচার্ডস (৮২৯), স্যার গ্যারি সোর্বাসের (৮২৪) মতো কিংবদন্তীরা। উল্লেখ্য, ভারতীয় হিসেবে টেস্টে কোনও একটি সিরিজে সাতশোর ওপর রান করার নজির রয়েছে একমাত্র সুনীল গাওস্করের। সাতশোর গণ্ডি না টপকালেও সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় বিরাট কোহলি (৬৯২)।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget