এক্সপ্লোর

টপকালেন বিরাটকে, সচিনের থেকে কম ইনিংসে ২৬ শতরান স্মিথের

স্মিথকে এই শতরানের জন্য আরও অপেক্ষা করতে হত, যদি না ৬৫ রানে তাঁর মহামূল্যবান ক্যাচ না ফেলতেন জোফ্রা।

ম্যাঞ্চেস্টার: সিংহাসন কেড়ে নিয়েছিলেন আগেই। এবার নিজের মুকুটে নতুন পালক গুঁজে দিলেন স্টিভ স্মিথ। বৃহস্পতিবার ম্যাঞ্চাস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এক শতরানে দুই শিকার করলেন অজি তারকা। টেস্ট ক্রিকেটে ২৬তম শতরান করলেন স্মিথ। আর এই শতরানের হাত ধরেই বিরাটের ২৫ শতরানের রেকর্ডকে ছাপিয়ে গেলেন তিনি। একই সঙ্গে জীবনের ১২১ ইনিংসে ২৬ শতরান করে ছাপিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকেও। সচিন তাঁর ক্রিকেট জীবনে ২৬তম টেস্ট শতরান করতে নিয়েছিলেন ১৩৬ ইনিংস। স্মিথ নিলেন ১২১।

যদিও এই তালিকায় শীর্ষস্থান দখল করে বসে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। দ্রুততম ২৬ শতরানের মালিক তিনিই। ক্রিকেটের সর্বকালীন গ্রেট ৬৯ ইনিংসেই ২৬ শতরানের রেকর্ড গড়েছিলেন, যা আজও অক্ষত।

প্রসঙ্গত, চলতি সিরিজে জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতিকাণ্ডে এক বছর নির্বাসিত থাকার পর অ্যাশেজ দিয়েই ক্রিকেটের কুলীন ফরম্যাটে ফিরেছেন প্রাক্তন অজি অধিনায়ক। আর ফিরে এসেই শতরান। তাও আবার টেস্টের দুই ইনিংসেই। এজবাস্টনে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের ইনিংস খেলেন স্মিথ। আর স্মিথের এই পারফর্ম্যান্সের ওপর ভর করেই প্রথম টেস্টে ২৫১ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। লন্ডনে ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর (৯২)। জোফ্রা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি। চোটের কারণে বাদ পরেন লিডস টেস্ট থেকেও। এবার ম্যাঞ্চেস্টারে ফিরে এসেই আবারও শতরান স্মিথের। চলতি সফরে চার ইনিংসে এই নিয়ে তিন শতরান হয়ে গেল তাঁর। ১৬০ বল খেলে শতরান করেছেন স্মিথ। বাউন্ডারি মেরেছেন ১১টি। উল্লেখ্য, স্মিথকে এই শতরানের জন্য আরও অপেক্ষা করতে হত, যদি না ৬৫ রানে তাঁর মহামূল্যবান ক্যাচ না ফেলতেন জোফ্রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget