এক্সপ্লোর

সচিনকে কেন আউট দেওয়া হল না, তা আজও বুঝতে পারি না: আজমল

করাচি:  ছয় বছরের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু পাকিস্তানি স্পিনার সইদ আজমল এখনও ভুলতে পারেন না ২০১১-র বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি। ওই ম্যাচে তাঁর বল সচিনের প্যাডে লাগার পরও কেনও আম্পায়ার আউট দিলেন না, তা এখনও বুঝতে পারেন না আজমল। গতকালই ঘরোয়া ম্যাচে শেষবারের মতো খেলে সব ধরনের ক্রিকেট ম্যাচ থেকে বিদায় নিলেন ৪০ বছরের আজমল। ২০১১-র বিশ্বকাপের সেমিফাইনালে আজমলের বলের বৈচিত্র্য প্রথমটা ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ সচিনকে কিছুটা চাপের মুখে ফেলেছিল। শেষপর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন তিনি। আজমলের বলেই শেষপর্যন্ত আউট হন তিনি। আজমল বলেছেন, 'সচিনের পা যে স্ট্যাম্পের সামনে ছিল, তা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। কিন্তু প্যাডে বল লাগার পরও কেনও যে আম্পায়ার আউট দিলেন না, তা আজও বুঝতে পারি না'। মোহালির ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। মাঠে ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে লড়াইটা তিনি উপভোগ করেছেন বলে জানিয়েছেন আজমল। তেন্ডুলকর সহ অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং দক্ষতা ও চাপ সামলানোর চরম পরীক্ষা বলেই মনে করেন আজমল। উল্লেখ্য, বোলিং অ্যাকশন নিয়ে  কেরিয়ারে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন আজমল। ৩৫ টেস্টে ১৭৮ উইকেটে নিয়েছেন তিনি। ২০১৪-য় শ্রীলঙ্কারর বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটি খেলেন তিনি।

সেরা শিরোনাম

Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget