এক্সপ্লোর

যুবরাজের তিন ওভারবাউন্ডারি নিয়ে চাহলের মন্তব্যের জবাব দিলেন স্টুয়ার্ড ব্রড

নয়াদিল্লি: গত বৃহস্পতিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনার যজুবেন্দ্র চাহল সাংবাদিক বৈঠকে বলেছিলেন, যুবরাজ সিংহর  পরপর তিন ওভারবাউন্ডারির পরে তাঁর নিজেকে স্টুয়ার্ট ব্রড মনে হচ্ছিল। চাহলের মজার ছলে ওই মন্তব্য ২০০৭-এর টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচে ব্রডকে যুবরাজের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর স্মৃতি ফিরিয়ে আনে। তবে চাহলের এই মজার ছলে করা মন্তব্যের জবাব দিয়েছেন ব্রড। আইপিএলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চাহলের মন্তব্য শেয়ার করা হয়েছিল। সেই পোস্টে ব্রড তাঁর মন্তব্যে লিখেছেন, ‘আশা করি ১০ বছরের মধ্যে ৪৩৭ টেস্ট উইকেট নিয়ে ও আমার মতো  অনুভব করবে’। চাহল বলেছিলেন, ‘যুবরাজ তিনটা ছক্কা মারার পর নিজেকে স্টুয়ার্ট ব্রডের মতো মনে হচ্ছিল।যুবরাজ কিংবদন্তী ব্যাটসম্যান। তবে জানতাম, নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে। এটা ছোট মাঠ ছিল। তাই বাউন্ডারি হওয়ার সুযোগ বেশি। আমি জানতাম আমাকে আমার সেরা বলটা করতে হবে এবং সেজন্য ওয়াইড গুগলি করলাম’। মুম্বইয়ের ইনিংসের ১৪ তম ওভারে চাহলের পরপর তিনটি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন যুবরাজ। বাঁহাতি যুবরাজ তখন রীতিমতো চেনা ছন্দে। প্রথম ছক্কা ডিপ মিড উইকেট দিয়ে, দ্বিতীয় ছক্কা বোলারের মাথার ওপর দিয়ে এবং তৃতীয় ছক্কা মারেন লং অন দিয়ে। চতুর্থ বলও তুলে মারার চেষ্টা করেন যুবি। কিন্তু লং অফে ক্যাচ ধরেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে যুবরাজের ১২ বলে ২৩ রানের ইনিংসের সমাপ্তি ঘটে। ১২ বছর আগে যুবরাজের ছয় বলে ছয ওভারবাউন্ডারির জন্য অনেক ভারতীয় সমর্থক ব্রডকে মনে রাখেন।  সেই ব্রড কিন্তু বিশ্বের বর্তমানের তিন বোলারের মধ্যে একজন, যাঁদের ৪০০ টেস্ট উইকেট রয়েছে। ৩২ বছরের ব্রড সে কথা উল্লেখ করেই চাহলের মন্তব্যের জবাব দিয়েছেন।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget