এক্সপ্লোর

India vs England 2021: বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে, চোটের জন্য সিরিজের বাইরে তারকা পেসার

লর্ডসে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগের দিন বড় ধাক্কা ইংরেজ শিবিরে।

লন্ডন: লর্ডসে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগের দিন বড় ধাক্কা ইংরেজ শিবিরে। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন স্টুয়ার্ট ব্রড।

ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্রডের ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে। বুধবার তাঁর এমআরআই হয়। সেই রিপোর্টে নিশ্চিত করে জানানো হয় যে, পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে ব্রডের। ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার ব্রডের এই সিরিজেই কেরিয়ারের দেড়শো টেস্ট খেলার কথা ছিল। সেটাও আর সম্ভব হচ্ছে না। পাশাপাশি অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। কোনও কারণে অ্যান্ডারসনও ছিটকে গেলে ২০০৭ সালের পর এই প্রথম ঘরের মাঠে ব্রড-অ্যান্ডারসন দুজনকে ছাড়া কোনও টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড।

কাল, বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। যে টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রডের পাশাপাশি জেমস অ্যান্ডারসনের চোট নিয়েও উদ্বেগ। অ্যান্ডারসনের কোয়াড মাসলে চোট রয়েছে বলে সূত্রের খবর। বুধবার ইংল্যান্ড দলের ক্রিকেটারদের সঙ্গে প্র্যাক্টিস করেননি ব্রিটিশ পেসার। পরিবর্তিত পরিস্থিতিতে পেসার সাকিব মাহমুদকে বিকল্প হিসাবে ইংল্যান্ড দলে যোগ দিতে বলা হয়েছে।

ভারতীয় শিবিরেও চোট নিয়ে উদ্বেগ রয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শার্দুল ঠাকুর। প্রথম টেস্টে চার উইকেট নিয়েছিলেন শার্দুল। তাঁর বোলিং প্রশংসিত হয়েছিল সর্বত্র। তবে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন। বুধবার তিনি লর্ডসে দলের অনুশীলনে এসেছিলেন। তবে বোলিং করেননি। জিমে সময় কাটান ফিজিও নীতিন পটেল ও ট্রেনার নিক ওয়েবের তত্ত্বাবধানে।

পরে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি জানান, হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে শার্দুলের। তবে তৃতীয় টেস্টের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে জানান বিরাট।

শার্দুলের পরিবর্তে দ্বিতীয় টেস্টে কে খেলবেন? ধন্দে ভারতীয় শিবির। কেউ কেউ বলছেন খেলানো হোক আর অশ্বিনকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবেন। আবার কারও কারও মতে, খেলানো হতে পারে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে। কেউ আবার উমেশ যাদবের কথাও বলছেন। কারণ, রিভার্স স্যুইং কার্যকরী হলে উমেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget