এক্সপ্লোর

Sumit Nagal: দুরন্ত ফর্ম অব্যাহত, চেন্নাই ওপেন জিতে ব়্যাঙ্কিংয়ে নাগালের ১০০-র মধ্যে প্রবেশ নিশ্চিত

ATP Rankings: ২০১৯ সালে প্রজ্ঞেশ গুণেশ্বরনের পাঁচ বছর পর প্রথম ভারতীয় সিঙ্গেলস তারকা হিসাবে এটিপি ব়্যাঙ্কিংয়ে ১০০-তে প্রবেশ করছেন সুমিত।

চেন্নাই: ২০২৪ সালটা ভারতীয় টেনিসের জন্য এখনও পর্যন্ত অত্যন্ত মিষ্টিমধুর কাটছে। বছরের শুরু থেকেই একের পর এক ইতিহাস তৈরি করছেন ভারতীয় টেনিস তারকারা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর হয়ে সর্বকালীন ইতিহাস গড়েছিলেন রোহন বোপান্না। সেই অস্ট্রেলিয়ান ওপেনেই সুমিত নাগাল (Sumit Nagal) ৩৫ বছর পর প্রথম ভারতীয় তারকা হিসাবে সিঙ্গেলসে কোনও বাছাই করা তারকাকে হারান। নাগালের স্বপ্নের সফর অব্যাহত। নিজের কেরিয়ারে প্রথমবার এটিপি সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করছেন নাগাল।

চেন্নাই ওপেন লুকা নার্ডিকে ৬-১, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের পঞ্চম চ্যালেঞ্জার ট্যুর জিতে নেন নাগাল। এই জয়ের সুবাদেই ১০০-র মধ্যে নিজের জায়গা পাকা করে ফেললেন নাগাল। আসন্ন সপ্তাহেই এটিপি ব়্যাঙ্কিংয়ে তিনি ৯৮ নম্বরে উঠে আসবেন। ২০১৯ সালে প্রজ্ঞেশ গুণেশ্বরনের পাঁচ বছর পর প্রথম ভারতীয় সিঙ্গেলস তারকা হিসাবে এটিপি ব়্যাঙ্কিংয়ে ১০০-তে প্রবেশ করছেন সুমিত।

টুর্নামেন্টের শুরুতে নাগালের ব়্যাঙ্কিং ছিল ১২১। গোটা টুর্নামেন্ট জুড়েই তিনি অনবদ্য পারফর্ম করেন। পাঁচ ম্যাচ খেলেও একটিও সেট হারেননি নাগাল। কেরিয়ারের পঞ্চম ট্যুর ইভেন্ট জিতেই পাঁচ বছর পর প্রথম ভারতীয় হিসাবে সিঙ্গেলসের ১০০-র মধ্যে নিজের জায়গা করে নিলেন ২৬ বছর বয়সি নাগাল। ঘটনাক্রমে গুণেশ্বরনও এই একই ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে ১০০-র মধ্যে পৌঁছেছিলেন।

চেন্নাই ওপেনের ফাইনাল জিতে ইভেন্টের শীর্ষ বাছাই ইতালিয়ান নার্ডিরও লক্ষ্য ছিল প্রথমবার ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-তে প্রবেশ করা। তবে ফাইনালের ঠিক আগেরদিন, শনিবার শনিবার তিন ঘণ্টার সেমিফাইনাল ম্যাচের প্রভাব নার্ডির খেলার স্পষ্ট বোঝা যাচ্ছিল। প্রথম পাঁচ পয়েন্টে তাঁর ফোরহ্যান্ড একেবারেই ঠিকঠাক জায়গা রাখতে পারছিলেন না ইতালিয়ান। দ্বিতীয় এবং ষষ্ঠ গেমে নার্ডির সার্ভিস ব্রেক করে প্রথম সেট জিতে নেন নাগাল। 

নাগাল বারংবার নার্ডির ব্যাকহান্ডের দিকেই শট মেরে তাঁকে বিপাকে ফেলছিলেন। দ্বিতীয় সেটে তাঁর সার্ভিস গেম ব্রেক হওয়ার পরও দুই বার নার্ডি ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে নাগাল ফের একবার তাঁর সার্ভিস ব্রেক করে ম্যাচ জেতার দোরগোড়ায় পৌঁছে যায়। ৫-৪ স্কোরলাইনে যখনই মনে হচ্ছিল নাগালের সার্ভিস ব্রেক করে নার্ডি সেটে ফিরে আসবেন, তখনই নাগাল দুই ম্য়াচ পয়েন্ট বাঁচান। ম্যাচ পয়েন্টে নাগালের দুরন্ত সার্ভিস কোর্টের ভিতরে রাখতে পারেননি নার্ডি। স্ট্রেট সেটে ম্যাচ ও খেতাব জিতে নেন ভারতীয় তারকা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ভাবতাম ঠাট্টা করছে, বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষে যাওয়া বোপন্নাকে নিয়ে উচ্ছ্বসিত সানিয়া 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget