এক্সপ্লোর

Sumit Nagal: এই নিয়ে টানা পাঁচবার গ্র্যান্ডস্লামের মঞ্চে, অস্ট্রেলিয়ান ওপেনে সরাসরি সুযোগ নাগালের

Sumit Nagal In Grand Slam: গত মরশুমে যােগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছিলেন ৩১ তম বাছাই কাজাখাস্তানের আজেকজান্ডার বাবলিককে। ৬-৪, ৬-২, ৭-৬ (৫) ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন।

নয়াদিল্লি: টানা পঞ্চমবার গ্র্যান্ডস্লাম (Grand Slm) খেলতে চলেছেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল (Sumit Nagal)। বিশ্বের ৯৮ নম্বর টেনিস প্লেয়ার সুমিত। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে দেখা যাবে এই তরুণকে। গত মরশুমে এই টুর্নামেন্টে যোগ্যতা নির্ণায়ক পর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে এবার সরাসরিই টুর্নামেন্টের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন নাগাল। গত মরশুমে যােগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছিলেন ৩১ তম বাছাই কাজাখাস্তানের আজেকজান্ডার বাবলিককে। ৬-৪, ৬-২, ৭-৬ (৫) ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। এরপরই মূলপর্বে গত মরশুমে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এরপরই চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় তারকা।

আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই জ্যানিক সিনার। এছাড়াও খেতাব জয়ের অন্যতম দাবিদার অ্য়ালেকজান্ডার জেভরেভ ও কার্লোস আলকারাজ। ২৪ গ্র্যান্ডস্লামের মালিক কিংবদন্তি নোভাক জকোভিচ রয়েছেন সাত নম্বরে। চলতি বছরে সবগুলো গ্র্যান্ডস্লামেই অংশ নিয়েছিলেন নাগাল। যদিও উল্লেখযোগ্য কোনও পারফরম্য়ান্স করতে পারেননি। প্য়ারিস অলিম্পিক্সে খেলতে নামলেও কোনও ফল হয়নি। তবে গত বছর বেশ আর্থিক সমস্যায় ভুগছিলেন ভারতের এক নম্বর টেনিস তারকা। 

জার্মানিতে নানশেল অ্য়াকাডেমিতে অনুশীলন করেন নাগাল। সোমদেব দেববর্মণ এবং ক্রিস্টোফার মারকুইস  কিছুদিন তাঁকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলে গত বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুশীলন সেরেছিলেন এই টেনিস তারকা। কিন্তু এটিপি ট্যুরে গিয়ে খেলা এবং থাকার জন্য খরচ করতে গিয়ে নাগাল তাঁর পুরস্কারের সব অর্থ খরচ করে ফেলেছেন। নাগাল ক্ষোভ উগরে বলেছিলেন, ''যা আয় করি, তার পুরোটাই খরচ হয়ে যায়। এক জন কোচ নিয়ে গোটা বছর এটিপি ট্যুর করতে আমার ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা খরচ হয়। ফিজিও নিলে সেটার খরচ আলদা। দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় হয়েও খুব বেশি সাহায্য পাই না। আমিই দেশের এক মাত্র সিঙ্গলস খেলোয়াড় যে গ্র্যান্ড স্ল্যামে সুযোগ পাই। কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাই না আমি।'' উল্লেখ্য, গত বছরে ২৪টি প্রতিযোগিতায় খেলেছেন নাগাল। সেখান থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা আয় করেন তিনি। ইউএস ওপেনের যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে হেরেও ১৮ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। তবে দেশের বাইরে অনুশীলন থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করতে গিয়ে পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। যদিও সেই ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget