এক্সপ্লোর

Wimbledon 2024: উইম্বলডনে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন সুমিত নাগাল

Sumit Nagal: যদিও দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরে এসেছিলেন। ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু পরের দুটো সেটে পরপর জিতে ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা।

লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2024) শুরুতেই ধাক্কা খেলেন সুমিত নাগাল (Sumit Nagal)। ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে প্রথম রাউন্ডে হেরেই। সুমিত হেরে গেলেন সার্বিয়ার মিওমির কেসমানোভিকের বিরুদ্ধে। ভারতের টেনিস তারকা হেরে যান ২–৬, ৬–৩, ৩–৬, ৪–৬ গেমে। এদিন কোনওভাবেই ছন্দে ছিলেন না সুমিত। প্রথম গেমেই ২-৬ ব্যবধানে হেরে যান। যদিও দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরে এসেছিলেন। ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু পরের দুটো সেটে পরপর জিতে ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা।

প্রায় ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই চলে সুমিত ও মিওমির মধ্য়ে। কিন্তু শেষ হাসি হাসেন সার্বিয়ান তারকাই। ২৪ বছরের মিওমির খেলা টুর্নামেন্টের শুরুর আগেই বিশেষজ্ঞদের নজরে এসেছিল। এটাই ছিল উইম্বলডনে নিজের প্রথম ম্য়াচ সুমিতের। কিন্তু ২৬ বছরের ভারতীয় টেনিস তারক পারলেন না তা স্মরণীয় করে রাখতে। এর আগে ২০১৫ সালে উইম্বলডনে বয়েজ ডাবলস খেতাব জিতেছিলেন সুমিত। ভিয়েতনামের নাম হোয়াঙ্গ লি'কে সঙ্গী করে ডাবলসের খেতাব জিতেছিলেন তিনি সেবার। কিন্তু সিঙ্গলসে প্রথম ম্য়াচ খেলতে নেমেছিলেন এদিনই। 

বিশ্বের ৭১ নম্বর সুমিতের বছরের শুরুটা দারুণ কেটেছে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছিলেন কাজাখাস্তানের প্রতিদ্বন্দ্বী বিশ্বের ২৭ নম্বর আলেকজান্ডার বাবলিককে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সুমিত। প্রায় ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াই শেষে নাগাল জয় ছিনিয়ে নিয়েছিলেন সুমিত। সেই ম্য়াচে সুমিত জিতেছিলেন ৬-৪, ৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে। উইম্বলডনেও ইতিহাস গড়ার সুযোগ ছিল। কিন্তু পারলেন না সুমিত।

এদিকে উইম্বলডনের পোস্টে রোহিত শর্মার সঙ্গে জকোভিচের ছবি। আসলে গত শনিবার বার্বাডোজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বেই ফের বিশ্বজয় করে ভারত। আর ম্য়াচ জেতার পরই বার্বাডোজে যে পিচে খেলা হয়েছিল, সেই পিচের সামনে গিয়ে বসে পিচের ঘাস ছিড়ে খেতে দেখা যায় রোহিতকে। এই আইকনিক সেলিব্রেশন এর আগে দেখা গিয়েছে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর নোভাক জকোভিচের। তিনিও এভাবেই কোর্টের ঘাস ছিড়ে খেতেন। রােহিত ও জোকার যেন কোথাও এক হয়ে গেলেন। দুই জনেই কিংবদন্তির আখ্যা পেলেন। উইম্বলডনে জোকারের মতই বার্বাডোজের ঘাস খেয়ে বিশ্বজয়ের স্বাদ চেখে দেখতে চেয়েছিলেন রোহিত শর্মা।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget