এক্সপ্লোর

Australian Open 2024: প্রথম সেট জিতেও হারতে হল ম্যাচ, অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের স্বপ্নের দৌড় শেষ

Sumit Nagal: চিনের টিনএজ তারকা শ্যাঙ জুনচেঙ্গের বিরুদ্ধে নাগালের ম্যাচের স্কোরলাইন ৬-২, ৩-৬, ৫-৭, ৪-৬। 

মেলবোর্ন: আলেকজান্ডার বুবলিককে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) প্রথম রাউন্ডে হারিয়ে সকলের নজর কেড়েছিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। তবে তাঁর স্বপ্নের দৌড় দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল। চিনের তরুণ তারকা শ্যাঙ জুনচেঙ্গের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে দুই ঘণ্টা ৫০ মিনিটের ম্যাচে পরাজিত হতে হল ভারতের এক নম্বর সিঙ্গেলস টেনিস তারকাকে। ম্যাচের প্রথম সেট দাপুটে মেজাজে জিতে নিলেও শেষরক্ষা হল না। চিনের টিনএজ তারকার বিরুদ্ধে নাগালের ম্যাচের স্কোরলাইন ৬-২, ৩-৬, ৫-৭, ৪-৬। 

কোর্ট ১৩-তে নাগাল দ্বিতীয় রাউন্জের ম্যাচের শুরুটা দারুণভাবে করেন। প্রথম সেটের দ্বিতীয় ব্রেক পয়েন্ট জয়টা নাগালের জন্য  আরও তাৎপর্যপূর্ণ কারণ ওই পয়েন্টে ছয়বার ডিউজ় হয়। তবে নাগাল নিজের মাথা ঠান্ডা রেখে পয়েন্ট ও সেট জিতে নেন। নাগাল একের পর এক ফোরহ্যান্ড মেরে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিতে সক্ষম হন। তবে প্রথম সেটে নাগালের জয়ের পর থেকেই ম্যাচের রঙ সম্পূর্ণভাবে বদলে গেল। 

পরপর বাকি তিন সেট জিতে নিয়ে ম্য়াচ জিতে নেন ওয়াইল্ড কার্ড হিসাবে স্ল্যামে সুযোগ পাওয়া শ্যাঙ। ১৮ বছরের তরুণ তারকা প্রথম রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে ম্যাকেঞ্জ়ি ম্যাকডোনাল্ডকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছিলেন। ফের একবার নাগালের বিরুদ্ধেও শ্যাঙের লড়াকু মানসিকতার উদাহরণ পাওয়া গেল। এই ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হলেও, নাগাল তিনটি কোয়ালিফায়িং ম্যাচ এবং প্রথম রাউন্ডের ম্যাচ মিলিয়ে মোট চারটি ম্যাচ জিতে বছরের শুরুটা ভালই করেছেন। এই সফরে তাঁকে সমর্থন জানানোর জন্য অনুরাগী, কোচ এবং স্পনসরদের ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতের তারকা শাটলার।

শীর্ষে প্রজ্ঞাননন্দ

দাবায় ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন আর প্রজ্ঞাননন্দ। তিনি টেক্কা দিলেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দকে। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের এক নম্বর দাবাড়ু হয়ে গেলেন এই কিশোর।  নেদারল্যান্ডসের উইক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে ডিংকে হারিয়ে দেন প্রজ্ঞাননন্দ। উল্লেখ্য, রমেশবাবু প্রজ্ঞানন্দর ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। আর বিশ্বনাথন আনন্দের ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮। ব্যবধান অল্প হলেও, এই মুহূর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে টেক্কা দিয়ে ভারতীয় দাবাড়ুদের ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন প্রজ্ঞাননন্দ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বেঙ্গালুরুতে সুপার ওভারে আবেশের বদলে বল হাতে পান বিষ্ণোই, কার বুদ্ধিতে এই সিদ্ধান্ত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget