এক্সপ্লোর

Sunil Gavaskar: ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে বিরাটরা, ক্ষোভে ফুঁসছেন গাওস্কর

Sunil Gavaskar On Rest Policy: গাওস্কর ভারতীয় ক্রিকেটারদের মোটা টাকার চুক্তি নিয়েও মুখ খুলেছেন। তাঁর সাফ মন্তব্য, বিশ্রাম দরকার হলে কিছুটা হলেও নিজেদের বেতন ছাড়া উচিত তারকাদের।

নয়াদিল্লি: ক্রিকেটে ভরা মরসুম ভারতীয় দল (Indian Cricket Team) বরাবারই 'হট প্রপার্টি'। বিশ্বের যে কোনও দেশই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মুখিয়ে থাকে। সেইমতো বিসিসিআইও (BCCI) একের পর এক সিরিজ রেখেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ করেই ক্যারিবিয়ান সফরে উড়ে যাবে ভারতীয় দল (India Cricket Team)। ২২ জুলাই থেকে শুরু এই সফরে ভারত তিনটি ওয়ান ডের (One Day) পাশাপাশি পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেই কোহলিরা

কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে থাকলেও, ক্যারিবিয়ান সফরে ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। এর ফলেই ক্ষেপে লাল সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। প্রাক্তন ভারতীয় অধিনায়ক, বোর্ডের এই বিশ্রাম দেওয়ার তত্ত্বকে একেবারেই মেনে নিতে পারছেন না। তাঁর সাফ কথা, সিনিয়র ক্রিকেটাররা যদি বিনা বিশ্রামে আইপিএলে খেলতে পারে, তাহলে তাদের ভারতীয় দলের হয়েও মাঠের না নামার কোনও কারণই থাকতে পারে না। তিনি বলেন, ''আমি খেলোয়াড়দের এই বিশ্রাম দেওয়ার তত্ত্বটা একেবারেই বুঝি না। আইপিএল খেলার সময় তো বিশ্রাম চায় না কেউ, তাহলে ভারতীয় দলের হয়ে খেলার সময় কীসের বিশ্রাম প্রয়োজন? টি-টোয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার খেলা, তাতে শরীরের উপর এমন কী চাপ পড়ে? টেস্ট হলে না হয় বুঝতাম।''

বেতন ছাড়ার পরামর্শ

গাওস্কর ভারতীয় ক্রিকেটারদের মোটা টাকার চুক্তি নিয়েও খোঁটা দিতে পিছপা হননি। তাঁর সাফ মন্তব্য, ''বিশ্রাম দরকার হলে কিছুটা হলেও নিজেদের বেতন ছাড়া উচিত তারকাদের। আমার মনে হয় বিসিসিআইয়ের এই বিশ্রামের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। গ্রেড এ-র সকল ক্রিকেটাররাই চুক্তির মাধ্যমে মোটা টাকা উপার্জন করে। প্রতিটি ম্যাচের জন্য ওরা টাকা পায়। কোন কোম্পানির সিইও বা এমডি এত বিশ্রাম পান। যদি বিশ্রামই নিতে হয়, তাহলে বেতনের কিছুটা অংশ তো ছাড়া উচিত। কিন্তু কেউ কীভাবে বলতে পারে যে সে ভারতের হয়ে খেলতে চায় না, বরং পরিবর্তে বিশ্রাম চায়? আমি তো এটাই বুঝতে পারছি না।'' স্পষ্ট জানিয়ে দিলেন গাওস্কর।

রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে শিখর ধবনকে ওয়ান ডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতীয় দলের শেষ ওয়ান ডে সিরিজ। ২২ জুলাই থেকে শুরু এই সিরিজ শেষে টিম ইন্ডিয়া উইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। 

আরও পড়ুন: আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম, স্ত্রী বুলবুলকে নিয়ে পুজোয় তুরস্কে যাচ্ছেন অরুণ লাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget