এক্সপ্লোর

Sunil Gavaskar: ইনস্টাগ্রামে গাওস্কর, একদিনেই ৪ হাজার ফলোয়ার

টেস্ট অভিষেকের ৫০ বছর পূর্তির দিনই নতুন জগতে প্রবেশ করলেন সানি। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন মুম্বইয়ের কিংবদন্তি ক্রিকেটার।

আমদাবাদ: ৬ মার্চ। পঞ্চাশ বছর আগে এই দিনেই টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন সুনীল মনোহর গাওস্কর। পরবর্তীকালে গোটা বিশ্ব যাঁকে চিনবে লিটল মাস্টার হিসাবে। টেস্ট অভিষেকের ৫০ বছর পূর্তির দিনই নতুন জগতে প্রবেশ করলেন সানি। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন মুম্বইয়ের কিংবদন্তি ক্রিকেটার।

১৯৭১ সালে এই দিনেই পোর্ট অফ স্পেনে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল গাওস্করের। টেস্ট অভিষেকের ৫০ বছর সম্পূর্ণ হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিশেষ সম্মান দেওয়া হল গাওস্করকে। শনিবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বিশেষ সম্মান জানান গাওস্করকে। শনিবারই গাওস্করের পুত্র তথা প্রাক্তন ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্যকার রোহন সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাবা আর একটা নতুন জগতে প্রবেশ করলেন। সেই সঙ্গে ইনস্টাগ্রামে সানির পোস্টের ছবিও শেয়ার করেন তিনি।

এদিন গাওস্করকে নিয়ে আবেগপূর্ণ ট্যুইট করেছেন তাঁরই একনিষ্ঠ ভক্ত। যিনি নিজেও কিংবদন্তি। সচিন রমেশ তেন্ডুলকর। সচিন লিখেছেন, 'আমার আদর্শকে শ্রদ্ধার্ঘ। ৫০ বছর আগে এই দিনেই ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছিলেন। অভিষেক সিরিজে ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উঠতি ক্রিকেটারদের কাছে উদাহরণ হয়ে উঠেছিলেন।' সচিন ট্যুইটারে আরও লিখেছেন, 'প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ও পরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল ভারত, আর তারপর থেকে দেশে ক্রিকেটের অর্থই বদলে গিয়েছিল। আমি ওঁর মতো হওয়ার চেষ্টা করতাম। সেটা কখনও পাল্টায়নি। উনিই আমার কাছে নায়ক।'

গাওস্করকে বরাবর নিজের আদর্শ বলে মেনে চলা সচিন আরও লিখেছেন, 'টেস্ট অভিষেকের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন মিস্টার গাওস্কর। ১৯৭১-এর সিরিজের সকলকে ধন্যবাদ। আমাদের আলো দেখানোর জন্য।' প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে দশ হাজার রান, ৩৪টি সেঞ্চুরি-সহ একাধিক রেকর্ড রয়েছে গাওস্করের ঝুলিতে।

ইনস্টাগ্রামে গাওস্করের অ্য়াকাউন্টে তাঁর বিভিন্ন ক্রিকেটীয় কীর্তি তুলে ধরা হয়েছে। একদিনেই তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৪ হাজার স্পর্শ করে ফেলেছে।

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget