এক্সপ্লোর

Champions Trophy 2025 Final : '...তুমি কি খুশি ?' ফাইনালের আগে রোহিতের নজিরবিহীন সমালোচনা গাওস্করের

Rohit Sharma : রোহিতের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান ৪১। বাংলাদেশের বিরুদ্ধে। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ২০ রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রান করেছেন।

নয়াদিল্লি : আরও একটা আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুই দলই কার্যত সব বিভাগে নিজেদের মেলে ধরেছে। যদিও ফাইনালের আগে কড়া সমালোচনার মুখে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভালো শুরু করেও বারবার ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে তিনি। চার ইনিংসে ১০৪ রান করেছেন হিটম্যান। স্ট্রাইক রেট ১০৭.২১। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, অতিরিক্ত আগ্রাসী ক্রিকেটই কি বারবার সমস্যায় ফেলছে রোহিতকে । ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য অধিনায়কের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন যে, দলের ম্যানেজমেন্ট পরিসংখ্যান নিয়ে চিন্তিত নয়। পরিবর্তে একজন খেলোয়াড়ের প্রভাবের ভিত্তিতে বিচার করা হচ্ছে। Sunil Gavaskar on Rohit Sharma

যদিও এনিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ব্যাটিং কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁর মতে, রোহিত যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকেন, তাহলে দলের ৩০০-র বেশি রান হতে পারে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেন, "যদি ও (রোহিত শর্মা) ২৫ ওভারও ব্যাট করে, ভারতের স্কোর পৌঁছে যাবে ১৮০-২০০ রানে। ভেবে দেখুন, ওরা যদি সেই সময় গোটা দুই উইকেট হারায়, শুধু ভেবে দেখুন ওরা কী করতে পারে। ওরা ৩৫০ বা তার বেশি রানে পৌঁছে যেতে পারে।" 

তাঁর সংযোজন, "ওরও বিষয়টা নিয়ে ভাবা দরকার। আপাদমস্তক আগ্রাসী ক্রিকেট খেলা একটা ব্যাপার, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার সুযোগ দেওয়ার জন্য কোথাও একটু বিচক্ষণতা থাকতে হবে। যদি ও সেটা করে ফেলতে পারে, বিরোধীদের থেকে ম্যাচ বের করে নিয়ে চলে যাবে। এ ধরনের প্রভাকেই বলা হয়, ম্যাচ জয়।"

রোহিতের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান ৪১। বাংলাদেশের বিরুদ্ধে। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ২০ রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রান করেছেন। এই পরিস্থিতিতে গাওস্কর বলছেন, "আমি মনে করি, একজন ব্যাটার হিসাবে, তুমি ২৫-৩০ করে রান করেই খুশি ? তা হওয়া উচিত নয়। এটাই আমি ওকে বলব। সাত, আট ও নয় ওভার থাকার পরিবর্তে তুমি যদি ২৫ ওভার পর্যন্ত টিকে যাও, তাহলে দলে তোমার প্রভাব আরও বেশি হবে।"

আরও পড়ুন ; চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর ? চাঞ্চল্যকর রিপোর্ট

সেরা শিরোনাম

Rohit Sharma: ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা? মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফি?
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা? মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফি?
IND vs NZ: সপ্তাহান্তে টি-২০ সিরিজ়ের শেষ ম্যাচ, কেমন হবে হ্যামিলটনের পিচ? এই মাঠে অতীত রেকর্ড বা কী বলছে?
সপ্তাহান্তে টি-২০ সিরিজ়ের শেষ ম্যাচ, কেমন হবে হ্যামিলটনের পিচ? এই মাঠে অতীত রেকর্ড বা কী বলছে?
Shubman Gill: মন ভেঙেছেন শুভমন গিল, অভিযোগ পাকিস্তানের মহিলা ক্রিকেটপ্রেমীর
মন ভেঙেছেন শুভমন গিল, অভিযোগ পাকিস্তানের মহিলা ক্রিকেটপ্রেমীর
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget