এক্সপ্লোর

Rohit Sharma : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর ? চাঞ্চল্যকর রিপোর্ট

Team India: এখনও পর্যন্ত সব ম্যাচেই জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। গ্রুপ স্টেজে অপরাজিত থেকেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

নয়াদিল্লি : কী ফল হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ? তার উপর নির্ভর করতে পারে ২০২৭-এর একদিনের বিশ্বকাপ ও পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা। এমনই বলছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ের ফলাফলই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার ভাগ্য নির্ধারণ করবে। কারণ, বিসিসিআই স্থায়ী নেতৃত্বের দিকে নজর দিচ্ছে। যাকে সামনে রেখে ভবিষ্যতের পরিকল্পনা করা যাবে। সূত্রের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই একদিনের ও টেস্ট স্কোয়াডে রোহিত শর্মার অধিনায়কত্ব থেকে বেরিয়ে আসা নিয়ে কড়া আলোচনা হতে পারে।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরপরই হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোহিত বিষয়টি নিয়ে কোনও একগুঁয়েমি দেখানি এবং এর অর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই খুব সম্ভবত নতুন একদিনের অধিনায়ক পেতে চলেছে টিম ইন্ডিয়া। 

বিসিসিআইয়ের একটি সূত্রও টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে, "রোহিত এখনও বিশ্বাস করেন যে তাঁর মধ্যে এখনও কিছুটা ক্রিকেট বেঁচে আছে। তাঁকে আগামীদিনের পরিকল্পনা শেয়ার করতে বলা হয়েছে। অবসর নেওয়া তার সিদ্ধান্ত, তবে অধিনায়কত্ব অব্যাহত রাখার বিষয়ে আরও একটি আলোচনা হবে। পরের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য একজন স্থায়ী অধিনায়কের প্রয়োজনীয়তা কথা মানেন রোহিতও। কোহলির সঙ্গেও এনিয়ে আলোচনা চলছে। কিন্তু, তাঁকে নিয়ে বিশেষ কিছু চিন্তা নেই বলে মনে হচ্ছে।" 

গাওস্করের কথায়-

এখনও পর্যন্ত সব ম্যাচেই জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। গ্রুপ স্টেজে অপরাজিত থেকেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। স্বাভাবিকভাবেই, আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া। কিন্তু, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর মনে করছেন, দলে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে উন্নতি করা প্রয়োজন। তিনি বলেন, রান চেক করা সত্ত্বেও, মাঝের ওভারগুলিতে ভারত প্রচুর উইকেট তুলতে পারছে না। ওপেনিংয়ে সফল পার্টনারশিপের অভাব রয়েছে। এর পাশাপাশি তিনি প্রথম ১০ ওভারে নতুন বলে আরও উইকেট চাইছেন পেসারদের থেকে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, "ওপেনারদের দিকে তাকালে বুঝতে পারবেন, তাঁদের কাছে যেটা আশা করা হয়েছিল, সেইমতো শুরুটা তাঁরা ভারতীয় দলকে দিতে পারছে না। সেটা হয়নি। তাই আমি পরিষ্কার বলতে চাই, সেখানে ঘাটতি রয়েছে। এমনকী নতুন বলেও, আপনি প্রথম ১০ ওভারে ২-৩টি উইকেট নিতে চাইবেন। যেটা সেভাবে হচ্ছে না। মাঝের ওভারগুলিতে আমরা উইকেট পাইনি। এমনকী রানও আসছে না। তাই, এই দিকগুলিতে নজর দিতে হবে। যত ভালো সুযোগ তৈরি হবে, তত ফাইনালে জেতার সুযোগ মিলবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget