এক্সপ্লোর

আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত নিয়ে ধোনির সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে, বললেন গাওস্কর

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির সময় শেষ। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর। তিনি বলেছেন, বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই সামনের দিকে তাকাতে হবে ভারতীয় দলকে।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির সময় শেষ। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর। তিনি বলেছেন, বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই সামনের দিকে তাকাতে হবে ভারতীয় দলকে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যত নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখনই গাওস্কর এই মন্তব্য করলেন। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে ধোনি ভারতের হয়ে এখনও পর্যন্ত আর কোনও ম্যাচ খেলেননি। ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। দুই মাসের বিরতি নিয়ে ভারতীয় সেনা প্যারা রেজিমেন্টে প্রশিক্ষণের জন্য যোগ দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজেও ভারতীয় দলে নেই ধোনি। গাওস্কর বলেছেন, ধোনি এখন কী ভাবছেন, তা কেউ জানে না। ভারতীয় ক্রিকেটে তাঁর ভবিষ্যত নিয়ে তিনি কী ভাবছেন, তা একমাত্র ধোনিই ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমার মনে হয়, তাঁর বয়স এখন ৩৮। তাই ভারতীয় দলকে সামনের দিকে তাকাতে হবে।কারণ, আগামী টি ২০ বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৯। গাওস্কর বলেছেন, দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়কের মর্যাদার সঙ্গে বিদায় নেওয়া উচিত। তিনি বলেছে, দলে তাঁর মূল্য সর্বদাই অসাধারণ থাকবে। শুধু রান বা স্ট্যাম্পিংয়ের সংখ্যা দিয়ে এর বিচার হয় না। মাঠে তাঁর উপস্থিতিই অধিনায়কের কাছে স্বস্তির ব্যাপার। কারণ, অধিনায়ক তাঁর পরামর্শে উপকৃত হন। এটা একটা বড়সড় ব্যাপার। কিন্তু আমার মনে হয়, তাঁর বিদায়ের সময় চলে এসেছে। গাওস্কর আরও বলেছেন, প্রত্যেককেই একটা সময় থামতে হয়। ধোনির প্রতি অগাধ শ্রদ্ধা রেখে বলতে পারি যে, তাঁকে দলের বাইরে বের করে দেওয়ার আগেই তাঁর নিজে থেকে বেরিয়ে যাওয়া উচিত। নিজের মতো করে তাঁর বিদায় নেওয়া দরকার। উল্লেখ্য, নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কে তাঁর অবস্থান জানিয়ে বলেছেন, কখন বিদায় নিতে হয়, তা ভালোভাবেই জানেন মাহি। ভারতীয় দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টও ধোনির পাশেই রয়েছে। গাওস্কর ঋষভ পন্থের ওপর আস্থা রাখার কথাও বলেছেন। তিনি বলেছেন, পন্থের মধ্যে ভালো সম্ভাবনা রয়েছে। বড় ইনিংস খেলার ক্ষেত্রে ব্যর্থতার জন্য পন্থ সমালোচনার মুখে পড়েছেন। এ প্রসঙ্গে গাওস্কর বলেছেন, এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে নিয়ে টিম ম্যানেজমেন্টকে ধৈর্য্য ধরতে হবে।

সেরা শিরোনাম

NZ vs IND ODI Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের
Shubman Gill: নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
Prasidh Krishna: ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
Hyderabad Techie Dies: পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক
পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget