এক্সপ্লোর

Suresh Raina: লঙ্কা প্রিমিয়ার লিগে নিলামে নাম তুললেন রায়না

Suresh Raina Update: জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন রায়না। এছাড়াও আইপিএলে চেন্নাই সুপার কিংস ও গুজরাত লায়ন্সের জার্সিতে খেলেছেন তিনি।

কলম্বো: লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামের জন্য নাম তুললেন সুরেশ রায়না (Suresh Raina)। আন্তর্জাতিক ক্রিকেটকে (international Cricket) বিদায় জানিয়েছেন। শেষ ২ বছর আইপিএলেও খেলেননি। এবার বিদেশের ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে এই প্রাক্তন বাঁহাতি ভারতীয় মিডল অর্ডার ব্য়াটারকে। আগামী ১৪ জুন কলম্বোতে আয়োজিত হবে এলপিএলের নিলাম পর্ব। ৩১ জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।

জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন রায়না। এছাড়াও আইপিএলে চেন্নাই সুপার কিংস ও গুজরাত লায়ন্সের জার্সিতে খেলেছেন তিনি। ২০০৮-২০২১ পর্যন্ত সিএসকে শিবিরের সদস্য ছিলেন। মাঝে যে ২ বছর চেন্নাই নির্বাসিত ছিল, সেই ২ বছর গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন রায়না। আইপিএলে মোট ২০৫ ম্যাচ খেলে ৫৫০০ রান করেছেন তিনি। একটি অপরাজিত সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি বিদেশের কোনও লিগে খেলতে চান, তবে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে খেলতে হবে। সেই মত রায়না ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। সেদিনই ধোনিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ধোনি এখনও আইপিএলে সিএসকের অধিনায়ক। অন্য়দিকে রায়নাকে দেখা গিয়েছে গত আইপিএলের সময় ধারাভাষ্যকার হিসেবে। 

এর আগে উন্মুক্ত চাঁদও মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি পরে আমেরিকার ক্রিকেট লিগে খেলেছেন। এবার রায়নাও অন্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন।

হার্দিককে টেস্ট দলে দেখতে চান সৌরভ

সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। এই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় দলের পারফরম্যান্স এবং দলে কাদের সুযোগ পাওয়া উচিত, সেই নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মাঝে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হার্দিক পাণ্ড্যকে টেস্ট দলে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন।

তিনি বলেন, 'আশা করি হার্দিক পাণ্ড্য শুনতে পাচ্ছেন। আমি ওকে আবারও টেস্ট ক্রিকেটে দেখতে চাই। বিশেষত এমন পরিবেশে তো ওর খেলাটা উচিতই।' হার্দিক পাণ্ড্য বহুদিন ধরেই লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল পাণ্ড্যকে। তারপর থেকে চোট, আঘাতের জন্য টেস্ট ক্রিকেট আর খেলেননি তিনি। এর মধ্যে টেস্টে ফেরার বিষয়েও খুব একটা আগ্রহী নন হার্দিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget