এক্সপ্লোর

Suryakumar Yadav: ফিল্ডিং করতে নেমে গোড়ালিতে চোট, আইপিএল থেকে কি ছিটকে গেলেন সূর্যকুমার?

IND vs SA, T20: বাউন্ডারি লাইনের ধরে নিয়ে যাওয়া হলে রীতিমত তাঁকে কোলে করে ড্রেসিংরুম পর্যন্ত নিয়ে যান সাপোর্ট স্টাফরা। এমন ছবি দেখে ওয়ান্ডারার্সের ভারতীয় সমর্থকরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন।

জোহানেসবার্গ: অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে দলকে মজবুত পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলেন। রেকর্ড গড়ে কেরিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি শতরান পূরণ করেছিলেন। তবে ফিল্ডিং করতে নেমেই বিপত্তি। বল ধরতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে যান সূর্যকুমার যাদব। চোটে এতটাই ব্য়থা অনুভব করছিলেন যে উঠে দাঁড়িয়ে ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। বাউন্ডারি লাইনের ধরে নিয়ে যাওয়া হলে রীতিমত তাঁকে কোলে করে ড্রেসিংরুম পর্যন্ত নিয়ে যান সাপোর্ট স্টাফরা। এমন ছবি দেখে ওয়ান্ডারার্সের ভারতীয় সমর্থকরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের সেরা ব্যাটার কি গুরুতর চোট পেয়ে গেলেন? তবে ম্যাচ শেষে সেই চিন্তা দূর করলেন সূর্যকুমার নিজেই। হেঁটেই মাঠে এলেন পুরস্কার বিতরণী সভায়। সেখানে এসে ভারত অধিনায়ক বলেন, ''আমি ঠিক আছি। কোনও চিন্তার কিছু নেই। আমি হাঁটতেও পারছি, কোনও অসুবিধে হচ্ছে না। আমরা ভয়ডরহীন একটা ক্রিকেট খেলতে চেয়েছিলাম। অধিনায়ক হিসেবে ম্যাচ জেতার অনুভূতি দুর্দান্ত। কুলদীপের জন্মদিন ছিল এদিন। আজ ও নিজেকে দুর্দান্ত উপহার দিল। সবসময় খুশি থাকে কুলদীপ।''কেরিয়ারের চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি (International T20 Cricket) শতরান হাঁকালেন ডানহাতি এই ব্য়াটার। মাত্র ৫৫ বলে নিজের শতরান পূরণ করেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান তিনি। সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি। 

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব। ৫৭ ইনিংসে আজকের ম্যাচের পর ১২৩টি ছক্কার মালিক সূর্যকুমার। তিনি টপকে গিয়েছেন বিরাট কোহলিকে। বিরাটের ১১৭টি ছক্কা টি-টোয়েন্টি ফর্ম্যাটে। রোহিত শীর্ষে রয়েছেন এই তালিকায়। তিনি ১৪০ ইনিংসে ১৮২ ছক্কার মালিক। বিরাট সেখানে ১০৭ ইনিংসে খেলেছেন। অর্থাৎ ইনিংস খেলার বিচারে বিরাট ও রোহিতের থেকে অনেক কম ইনিংস খেলেছেন সূর্যকুমার। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ও ম্যাচের সেরা দুটো পুরস্কারই সূর্যকুমারই জিতেছেন। 

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় রোহিত ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে শীর্ষে উঠে এলেন সূর্যকুমার। তবে তিন নম্বর বা তার থেকে নীচের পজিশনে নেমে সর্বাধিক টি-টোয়েন্টি শতরান হাঁকিয়ে ফেললেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল ৩ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৪ নম্বর পজিশনে বা তার নীচের দিকে ব্যাট করতে নেমে ৩৯ ইনিংসে ১৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন ডানহাতি ব্য়াটার। 

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget