এক্সপ্লোর

Jasprit Bumrah: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরবেন বুমরা? আপডেট দিলেন সূর্যকুমার

IND vs AUS: প্রথম টি-টোয়েন্টি ভারতীয় বোলিং বিভাগের ব্যর্থতার জন্য সূর্যকুমার যাদব শিশিরের দোহাই দেন। পাশাপাশি প্রতিপক্ষ ব্যাটারদেরও বাহবা দিতে ভোলেননি তিনি।

নয়াদিল্লি: দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এশিয়া কাপে খেলতে পারেননি তারকা ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে ফিরলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে জায়গা পাননি বুমরা। এরপরেই তাঁর ফিটনেস নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs AUS 2nd T20I) কী ভারতীয় একাদশে ফিরবেন বুমরা?

বুমরার ফিটনেস আপডেট

ম্যাচের আগের দিন ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বুমরার ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে তেমন কিছু মন্তব্য করতে চাননি। বরং দলের ফিজিও এবং ম্যানেজমেন্টকেই এই বিষয়ে প্রশ্ন করার জন্য বলেন সূর্য। সাংবাদিক সম্মলনে তিনি বলেন, 'আমি এই বিষয়ে (বুমরার ফিটনেসের বিষয়ে) তেমন কিছুই জানি না। এটা আমার বিভাগ নয়, দলের ফিজিও এবং টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা উচিত। তবে হ্যাঁ, এটা বলতে পারি, দলের সকলেই ফিট এবং দলের অন্দরমহলের পরিবেশটাও খুবই ভাল।'

বোলারদের পাশে সূর্য

তবে পরে আরও একটু চাপ দেওয়ায় সূর্য জানান যে বুমরা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার জন্য ফিট। 'ও (বুমরা) একেবারে প্রস্তুত (মাঠে নামার জন্য)। চিন্তার কোনও কারণ নেই।' গত ম্যাচে ব্যাট হাতে ২০৮ রান তুললেও ম্যাচ জিততে ব্যর্থ হয় ভারত। দলের 'ডেথ বোলিং' আবারও প্রবলভাবে প্রশ্নের মুখে পড়ে। তবে সূর্যকুমার কিন্তু দলের বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন। 'গত ম্যাচের পর এই বিষয়ে আমাদের মধ্যে তেমন কোনও কথা হয়নি। তবে সকলেই দেখেছে গতদিন ম্যাচ অনেকটা সময় পর্যন্ত চলেছে এবং মাঠে শিশিরও পড়েছে। ওদেরকে (অস্ট্রেলিয়ার) ম্যাচ জেতার জন্য বেশি বাহবা দিতে হবে। ওরা শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে জেতে।' মত সূর্যর।

হর্ষলের কার্যকারিতা নিয়ে সন্দেহ

এশিয়া কাপ হোক বা গত বারের বিশ্বকাপ, 'ডেথ বোলিং' বারবারই ভারতীয় দলকে হালে সমস্যায় ফেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও তার অন্যথা হল না। হর্ষল ১৮তম ওভার বল করতে এসে মোট ২২ রান খরচ করেন। এরপরেই সমর্থকদের মতো বিশেষজ্ঞরা হর্ষলের বোলিং নিয়ে প্রশ্ন তোলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) বলেন, 'হর্ষলকে আমরা বহুদিন ধরেই দেখছি। ও মন্থর গতির পিচে বেশ ভাল বল করে। ওই ধরনের পিচে ওর মন্থর গতির বল ভীষণই কার্যকরী হয়ে এবং ব্যাটাররা সহজে সেই বল খেলতেও পারে না।'

সদ্যই চোট সারিয়ে ফিরলেও, হর্ষলকে কিন্তু ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়েছে। তবে পরের মাসের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পাটা পিচে হর্ষলের মন্থর গতির বল এবং হর্ষল, কতটা কার্যকারী হবেন, সেই নিয়েও মঞ্জরেকরের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। 'গত ম্যাচে ওর মন্থর গতির বলগুলি ১২০ কিমির আশেপাশে ছিল। গতির খুব একটা বেশি তারতম্য কিন্তু দেখা যায়নি। সুতরাং, পাটা, বাউন্স সহায়ক পিচে হর্ষলের বোলিংটা চিন্তারই বিষয়। অস্ট্রেলিয়ায় এমনই পিচ দেখা যাবে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতেই হবে।' বলেন ভারতীয় প্রাক্তনী।

আরও পড়ুন: ২০২৩ সালের আইপিএলে ঘটতে চলেছে বড় বদল, নিশ্চিত করলেন বোর্ড সভাপতি সৌরভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget