এক্সপ্লোর

Syed Mushtaq Ali T20, Bengal vs Baroda: রুদ্ধশ্বাস ম্যাচে ক্রুণাল পাণ্ড্যর বঢোদরাকে ২ রানে হারাল বাংলা

Syed Mushtaq Ali T20: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত শুরু বাংলার। বৃহস্পতিবার ছত্তীশগঢ়কে হারানোর পর শুক্রবার বঢোদরাকে ২ রানে হারাল সুদীপ চট্টোপাধ্যায়ের দল।

গুয়াহাটি: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali T20) ম্যাচে দুরন্ত শুরু বাংলার। বৃহস্পতিবার ছত্তীশগঢ়কে হারানোর পর শুক্রবার বঢোদরাকে ২ রানে হারাল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বঢোদরার হয়ে এদিন খেলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা ক্রুণাল পাণ্ড্য। যাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশ্যালিস্ট মনে করা হয়। তা সত্ত্বেও বাংলার জয় সকলের প্রশংসা আদায় করে নিয়েছে।

আর বাংলার জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন দুই অলরাউন্ডার, শাহবাজ আমেদ ও ঋত্ত্বিক রায়চৌধুরী। অসমের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলা ৭ উইকেটের বিনিময়ে ১৪৬ রান করে। বাংলার শুরুটা ভাল হয়। দুই ওপেনার ৫.৪ ওভারে ৪৪ রান যোগ করেন। তবে বৃহস্পতিবার ছত্তীশগঢ়কে হারানোর নায়ক, অধিনায়ক সুদীপ ক্রিজে জমে গিয়েও বড় রান পাননি। ১৬ বলে ১৩ রান করে ফেরেন তিনি। তিন নম্বরে নেমে রান পাননি কর্ণ লাল। ৭ বলে ৩ করে ফেরেন তিনি। রান পাননি ঋদ্ধিমান সাহাও। ১০ বলে ৭ রান করে ফেরেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটার। ২৭ বলে ৩৫ রান করে ফেরেন আর এক ওপেনার অভিষেক দাসও। একটা সময় বাংলা ৮১/৫ হয়ে গিয়েছিল।

তবে সেখান থেকে ফের বাংলাকে ম্যাচে ফেরান দুই অলরাউন্ডার ঋত্ত্বিক ও শাহবাজ। ২৫ বলে ৩৪ রান করেন শাহবাজ। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। ঋত্ত্বিক করেন ১৬ বলে ২১ রান। একটি ছক্কা মেরেছেন তিনি। শেষ দিকে আকাশ দীপ ৬ বলে ১২ রান করে বাংলার স্কোরকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ক্রুণাল ৪ ওভার বল করে ২৫ রান করলেও কোনও উইকেট পাননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বঢোদরা। ব্যাট হাতে সাফল্যের পর বল হাতেও ভেল্কি দেখাতে শুরু করেন শাহবাজ। আইপিএলে যিনি বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। আইপিএল যে তাঁকে মানসিকভাবে কতটা শক্তিশালী করে তুলেছে, তা ফের একবার প্রমাণ করলেন শাহবাজ। চাপের মুখে বঢোদরার দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনিই।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বঢোদরা। ব্যাট হাতে একমাত্র লড়াি করেছিলেন ক্রুণাল। ৪৩ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানে আটকে যায় বঢোদরা। বাংলা ম্যাচ জেতে মাত্র ২ রানে।

ম্যাচের পর শাহবাজ বলেছেন, 'উইকেট বেশ কঠিন ছিল। বল বিচিত্র আচরণ করেছে। আমরা জানতাম ১৪৬ ভাল স্কোর এই পিচে। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় অন্য প্রান্ত থেকে রান আটকে রেখে চাপ তৈরি করেছিল। সেটাই কাজে লাগিয়েছি।'

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget