এক্সপ্লোর

Syed Mustaq Ali Trophy: বিরাটদের সংসার থেকে ফিরেই ৪ উইকেট ঈশানের, ওড়িশাকে ৯ উইকেটে হারিয়ে অভিযান শুরু বাংলার

ভারতীয় দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তবে চোট পেয়ে ফিরতে হয় দেশে। বাংলার জার্সিতে প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন ঈশান পোড়েল। ২৬ রানে নিলেন ৪ উইকেট।

কলকাতা: ভারতীয় দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তবে চোট পেয়ে ফিরতে হয় দেশে। বাংলার জার্সিতে প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন ঈশান পোড়েল। ২৬ রানে নিলেন ৪ উইকেট। তাঁর দাপটে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে বাংলার বিরুদ্ধে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে গেল ওড়িশা। জবাবে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল বাংলা। জয় দিয়েই অভিযান শুরু হল অনুষ্টুপ মজুমদারদের। রবিবার টস জিতে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ। ইনিংসের গোড়া থেকেই বিপক্ষকে চাপে রাখতে শুরু করেন ঈশান ও মুকেশ। রাজেশ ধুপার (৩৭) ও অঙ্কিত যাদবকে (৩২) ফিরিয়ে মিডল অর্ডারে ভাঙন ধরান আকাশ। ফলে মাত্র ১১৩ রানে শেষ হয়ে যায় ওড়িশার ইনিংস। ঈশান ২৬ রানের বিনিময়ে ৪ এবং আকাশ ও মুকেশ ২টি করে উইকেট নিয়েছেন। গত মরসুমে সব ফরম্যাটে দাপুটে বোলিং করেছিল এই ত্রয়ী। তাঁদের বোলিংয়ে সেই একই ঝাঁঝ দেখা গেল রবিবারও। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১১৪ রান তুলে, ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। ৫৪ রানে অপরাজিত থাকেন ওপেনার বিবেক সিংহ। রবিবারই অভিষেক হল শুভঙ্কর বলের। প্রথম ম্যাচেই নজর কাড়েন তরুণ ডানহাতি ব্যাটসম্যান। ৩৪ রানে অপরাজিত থাকার পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়েন তিনি। শ্রীবৎস গোস্বামী করেন ২৫ রান। ম্যাচের পর অনুষ্টুপ বলেন, 'এই পিচে ওড়িশাকে ১১৩ রানে আটকে রাখার সমস্ত কৃতিত্ব বোলারদের। ব্যাটসম্যানেরাও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এবারের টুর্নামেন্টের ফর্ম্যাটটা এমনই যে, স্বস্তির কোনও সুযোগ নেই। রান রেট টুর্নামেন্টের পরের দিকে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ছেলেদের তাই নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব রান তুলতে। ওরা সেভাবেই খেলেছে। হতাশ করেনি।' ১২ জানুয়ারি ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget