এক্সপ্লোর

T20 Cricket WC 2021: ''আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়'', বিশ্বকাপের মূলপর্বে উঠে আবেগপ্রবণ মাহমুদুল্লাহ

T20 Cricket WC 2021: অনামী স্কটল্যান্ডের কাছে হারের পর দেশের সমর্থকরাও আঙুল তুলেছিলেন তাঁদের দিকে। কিন্তু সেখান থেকেই পরপর ২ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 

আবু ধাবি: প্রথম ম্যাচে হারের পরই সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। অনামী স্কটল্যান্ডের কাছে হারের পর দেশের সমর্থকরাও আঙুল তুলেছিলেন তাঁদের দিকে। কিন্তু সেখান থেকেই পরপর ২ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর এরপরই আবেগপ্রবণ বার্তা বাংলাদেশ অধিনায়কের। 

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের পর মাহমুদুল্লাহ এক বার্তায় বলেন, 'প্রত্যেকের হাতেই এখন ফোন রয়েছে। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে। খারাপ খেললে সমালোচনা হয়, তা আমরা মেনেও নিই। কিন্তু যখনই তা অপমানজনক হয় যায়, তখনই আমাদের খারাপ লাগে।' বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারের পর বাংলাদেশ দলের ৩ সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দিকে আঙুল তুলেছিলেন সবাই। এমনকী বিসিবির সভাপতিও অসন্তােষ প্রকাশ করেছিলেন ৩ জনের পারফরম্যান্সের জন্য। সেই বিষয়ে মাহমুদুল্লাহ বলেন, 'আমাদের ৩ সিনিয়র ক্রিকেটারের দিকে আঙুল উঠেছে। অনেকে অনেকরকম প্রশ্নও করেছে। আমরা সবাই চেষ্টা করছিলাম, কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি। সবাই আত্মত্যাগ করেছে। চোট নিয়েও খেলেছে অনেকে। দিনের পর দিন পেইনকিলার নিয়েও খেলে গিয়েছে অনেকে। তাই আমাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা উচিত না কখনওই কোনও কিছু না জেনে।'

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে অর্ধশতরান হাঁকানো মাহমুদুল্লাহ আরও বলেন, 'আমরা সবাই মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। যখন আমরা দেশের জন্য খেলি, জিতি, তখন সবাই আমাদের সমর্থন করেন। আমরা হারলে আমাদেরও খারাপ লাগে। তা বলে অপমান করাটা খুব খারাপ। আমাদেরও পরিবার রয়েছে। তাঁদেরও খারাপ লাগে।'

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে গেল বাংলাদেশ। ৮৪ রানে জয় পেল শাকিব আল হাসানরা। যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলেও পরের ২ ম্যাচে পরপর জিতে টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছে গেল টাইগাররা। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget