এক্সপ্লোর

T20 WC, Ind vs Pak: ভারতের বিরুদ্ধে ম্যাচের দল ঘোষণা করল পাকিস্তান

রবিবার ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়...

দুবাই: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। তার আগে, শনিবার, হাই-ভোল্টেজ ম্যাচের দল ঘোষণা করল পাকিস্তান।

আগামীকাল, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দল অনেকটা এরকম। দলে থাকছেন-- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জমন, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক), হাসান আলি, শাহিন আফ্রিদি, হরিস রউফ ও হায়দার আলি।

টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় ব্লকবাস্টারে আগামীকাল দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সুপার সানডে থ্রিলারে ফেভারিট অবশ্যই টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: প্রিয় ধোনি ফের মাঠে, অবসর ভেঙে ফিরছেন মাহিভক্ত বসির চাচাও

বিরাট ব্রিগেডে মেন্টর ধোনির উপস্থিতি প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে যথেষ্ট।  দলে তারুণ্য, অভিজ্ঞতার মিশেল। হার্দিক আদৌ বোলিং করবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলত, প্রথম একাদশে ঢোকার ব্যাপারে অশ্বিনের থেকে কিছুটা এগিয়ে বরুণ চক্রবর্তী। 

টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটিতেই জয় ভারতের। অন্যদিকে, দল নির্বাচন থেকে বোর্ডের অন্তর্কলহ নিয়ে জেরবার পাকিস্তান। 

টিমকে শুধু স্বপ্ন দেখাচ্ছে বাবর আজমের অবিশ্বাস্য ফর্ম।  খাতায়-কলমে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে চাপ সামলে সেরা পারফর্ম যারা করবে, ম্যাচ তাদেরই, মানছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বড় বয়ান সৌরভের

কখন ও কোন সময়ে ভারত বনাম পাকিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে?

রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। 


কোথায় ভারত বনাম পাকিস্তান টি ২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে?

এই ম্যাচ খেলা হবে দুবাইতে। 


কোন চ্যানেলে এই ম্যাচের সম্প্রচার হবে?

ভারত ও পাকিস্তানের এই ম্যাচের সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। 


কোথায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং?

এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
21 July | প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, গুলিচালনার জন্য দায়ী ছিলেন মণীশ গুপ্ত : মুখ্যমন্ত্রী
Delhi CJP Protest: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
TMC 21st July : ২১ জুলাইয়ের ঠিক আগে ব্য়াপক অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!
21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget