এক্সপ্লোর

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বোলারকেই ভারতের তুরুপের তাস বলছেন রায়না

T20 World Cup: তাঁকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটার। তামিলনাড়ুর এই রহস্য স্পিনার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন।

মুম্বইঃ কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে একের পর কে ম্যাচে প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা। বরুণ চক্রবর্তীকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটার। তামিলনাড়ুর এই রহস্য স্পিনারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেওয়ার ক্ষেত্রেও দ্বিতীয়বার ভাবেননি নির্বাচকরা। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ তারকা সুরেশ রায়নাও বরুণ চক্রবর্তীকেই বিশ্বকাপে জাতীয় দলের তুরুপের তাস বললেন। 

আইসিসির কলামে এক সাক্ষাৎকারে রায়না বলেন, 'আমার মনে হয় বোলিং অ্যাটাকের প্রধান মুখ হতে চলেছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে খেলার সুবাদে সংযুক্ত আরব আমিরশাহি ও দুবাইয়ের উইকেট নিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা হল এখানে রহস্য স্পিনারদের খেলা সত্যি খুব চাপের। তাই আমার বাজি এবারের বিশ্বকাপের ভারতে বরুণ চক্রবর্তী। ও যেভাবে পারফর্ম করেছে আইপিএলে তা সবাই দেখেছে। মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওঁ। কিন্তু আমি ওঁর মধ্যে অভিজ্ঞতা কম বলে কোনও সমস্যা দেখছি না।' তিনি আরও বলেন, 'আমরা এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। কিন্ত এর মধ্যে শেষ ২ টো বছর একদমই ভাল যায়নি। তবে আশা করি এবার বিশ্বকাপে ধামাকা হবে।'

৩০ বছরের বরুণ এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৭ ম্যাচে ১৮ উইকেট তুলে নিয়েছেন। ইকনমি রেট মাত্র ৬.৫। কিন্তু বরুণের সবচেয়ে বড় সমস্যা তাঁর ফিটনেস।

তাঁর বলের রহস্য উন্মোচনে নাজেহাল হতে হয় ব্যাটারদের। তবে বরুণ চক্রবর্তীর ফিটনেস সম্ভবত তাঁর ঘূর্ণির চেয়েও বড় ধাঁধা। কখন যে তিনি ফিট থাকবেন আর কখন চোটে কাবু হয়ে পড়বেন, বরুণ নিজেও সম্ভবত হলফ করে বলতে পারবেন না।

বিশ্বস্ত সূত্রের খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে আরও কয়েকজন ক্রিকেটারকে যোগ করতে চলেছেন জাতীয় নির্বাচকরা। তবে মূল দলে নয়, বরং নেট বোলার হিসেবেই ভারতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে রেখে দেওয়া হতে পারে আইপিএলে সফল হওয়া একাধিক বোলারকে। আরও জানা যাচ্ছে যে, কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বিকল্প তৈরি রাখতে চাইছেন জাতীয় নির্বাচকরা। কারণ, বরুণের হাঁটুর চোট নিয়ে সংশয় রয়েছে নির্বাচকদের মনে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা বলেছেন, ‘চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছিল ও খেলার জন্য ফিট ছিল বলেই। যদি বিশ্বকাপের সময় ওর চোট নিয়ে সমস্যা না হয়, তবে ও অবশ্যই দলে থাকবে।’

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget