এক্সপ্লোর

Virat Kohli Birthday: জন্মদিনের আগেই ভেসে এল শুভেচ্ছাবার্তা, বন্ধু বিরাটকে কি বললেন ম্য়াক্সওয়েল?

Kohli And Maxwell: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলার দরুণই বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের বন্ধুত্ব। বিরাটের জন্মদিনের আগেই তাঁকে শুভেচ্ছাও জানিয়ে দিলেন গ্লেন।

অ্যাডিলেড: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই ভারতের তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। ৩৪-এ পা দেবেন বিরাট। তাঁর জন্মদিন ঘিরে স্বাভাবিকভাবেই অনুরাগীরদের উন্মাদনার অন্ত নেই। বিরাটের সতীর্থরাও নিশ্চয়ই তাঁকে শুভেচ্ছা জানাবেন। সেই শুভেচ্ছা জানানোর পর্ব জন্মদিনের আগেরদিনই শুরু হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের হাত ধরে।

শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। চার রানে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও পান ম্যাক্সওয়েল। ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে তাঁর জন্মদিনের জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠান। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ বলেন, 'আমি আমার এক খুব খুব কাছের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। বিরাট কোহলি, আশা করছি তোমার দিনটা দারুণ কাটবে। যদিও আমি এরপরেও তোমায় এমনিতেই মেসেজ করব। তাও আগেভাগেই শুভেচ্ছা জানালাম। জন্মদিন উপভোগ কর বন্ধু।' 

 

 

 

নেতৃত্ব ছাড়লেন নবি

মঙ্গলবার, ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার রানে পরাজিত হয় আফগানিস্তান দল (AUS vs AFG)। ব্যাট হাতে রশিদ খানের মরিয়া লড়াইও আফগানদের ম্যাচ জেতাতে পারেননি। এই হারের ফলে আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিযানও সমাপ্ত হয়েছে। এই হারের পরপরেই আফগান দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন মহম্মদ নবি (Mohammad Nabi)। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মাত্র কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন নবি। নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করে তিনি লেখেন, 'বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা বা আমাদের সমর্থকরা কেউই আশা করেননি। ম্যাচগুলির ফলাফল নিয়ে আমরাও হতাশ। এক বড় টুর্নামেন্টের আগে যেমন প্রস্তুতির প্রয়োজন, বিগত বছরে আমরা তেমনভাব নিজেদের প্রস্তুত করতে পারিনি। বিগত কয়েকটি সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচন কমিটি ও আমার মধ্যে মতবিরোধও হয়, যার সরাসরি প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই কারণেই আমি এখনই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে দলের যতদিন আমায় প্রয়োজন ততদিন পর্যন্ত আমি দলের হয়ে খেলা চালিয়ে যাব।'

আরও পড়ুন: কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান? রোহিতদের শেষ চারের টিকিট কি পাকা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget