এক্সপ্লোর

T20 World Cup 2022: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩ উইকেটে জয় নেদারল্যান্ডসের

T20 World Cup: সংযুক্ত আরব আমিরশাহির হয়ে সর্বোচ্চ ৪১ রান করে মুহাম্মদ ওয়াসিম। ১৮ রান করেন উইকেট কিপার অরবিন্দ। নেদারল্যান্ডের বোলারদের মধ্য়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাস ডে লিডি।

গিলং: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১১১ রান বোর্ডে তুলে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। জবাবে ব্যাট করতে ১ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস।

সংযুক্ত আরব আমিরশাহির হয়ে সর্বোচ্চ ৪১ রান করে মুহাম্মদ ওয়াসিম। ১৮ রান করেন উইকেট কিপার অরবিন্দ। নেদারল্যান্ডের বোলারদের মধ্য়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাস ডে লিডি। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ম্য়াক্স ওডোড সর্বোচ্চ ২৩ রান করেন। 

নামিবিয়াকে হারাল শ্রীলঙ্কা

ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। কেন বলা হয়, তার উদাহরণ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচেই পাওয়া গেল। হেভিওয়েট ভারত, পাকিস্তানকে হারিয়ে গত মাসেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা দল। নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সিংহভাগ বিশেষজ্ঞরাই শ্রীলঙ্কাকে (SL vs NAM) ফেভারিট বলে মনে করছিলেন। তবে সকলকে চমকে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়ে দুরন্তভাবে টুর্নামেন্ট শুরু করল নামিবিয়া। ১৬৩ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 

এদিন টসে জিতে প্রথমে বোলিং নিয়ে নতুন বলে তিন উইকেট তুলে নিয়ে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। তবে জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck) এবং জেজে স্মিটের সপ্তম উইকেটে ৭০ রানের পার্টনারশিপে ভর করে ১৬৩ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া। ১৬৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা একেবারেই ভাল করেনি। দুই ওপেনার পাথুম নিসঙ্কা (৯) ও কুশল মেন্ডিস (৬) অল্প রানের মধ্যেই সাজঘরে ফেরেন। ৪০ রানে চার উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ভানুকা রাজাপক্ষ (২০) ও লঙ্কান অধিনায়ক শানাকা (২৯) একটু লড়াই করার চেষ্টা করেন বটে, তবে তাতে খুব বেশি লাভের লাভ কিছুই হয়নি।

শ্রীলঙ্কার হয়ে রাজাপক্ষ এবং শানাকা বাদে মাত্র দুইজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। সম্পূর্ণ ব্যর্থ দলের লোয়ার মিডল অর্ডার। এদিন ছয় নম্বরে ব্যাটে নেমে ৪৪ রান করার পর বল হাতেও জ্বলে উঠেন জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck)। তিনি দুই উইকেট নেন। ফ্রাইলিঙ্ক ছাড়া বানার্ড শল্টস, ডেভিড উইজা, বেন শিকঙ্গোও দুইটি করে উইকেট পেয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget