এক্সপ্লোর

T20 World Cup: কীভাবে দূর হল ভারতের ডেথ বোলিংয়ের সমস্যা? অকপট ভুবনেশ্বর কুমার

Bhuvneshwar Kumar: অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার, তরুণ ভারতীয় বোলার অর্শদীপ সিংহকে প্রশংসায় ভরিয়ে দেন। অর্শদীপের জিজ্ঞাসা ও উন্নতি করার আগ্রহ প্রভাবিত করেছে ভুবিকে।

সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শুরুটা দারুণভাবে করেছে ভারতীয় দল। নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটিই জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় বোলিং আক্রমণ বেশ প্রভাবিতই করেছে। তবে বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু ভারতীয় দলের বোলিং নিয়ে কম চর্চা হয়নি। বিশেষত দলের ডেথ ওভারে বোলিং নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন ছিল। সেই সমস্যা কিছুটা হলেও কমেছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পরেই তারকা ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) বলেন যে ভারতীয় দল এই বিশ্বকাপে ডেথ বোলিংয়ের পরিকল্পনায় বৈচিত্র রয়েছে, যার ফলে সাফল্যও আসছে। 

পরিকল্পনায় বৈচিত্র

ভুবনেশ্বর কুমার বলেন, 'এই টুর্নামেন্টে আমাদের ডেথ বোলিং পরিকল্পনায় বৈচিত্র রয়েছে। এই খেলায় আগে থেকে পরিকল্পনা করে খুব বেশি লাভ হয় না। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সব বন্ধ, তাই আমি জানি না সোশ্যাল মিডিয়ায় কী বিষয়ে চর্চা হচ্ছিল। পারথে আমরা কড়া অনুশীলন ও পরিকল্পনা করি। পাকিস্তানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের বোলারদের মনে হয়েছিল যে শেষের দিকে আমরা ১৫-২০ রান বেশি দিয়ে ফেলি। তবে সবসময় ধারাবাহিকতা বজায় রাখাটাও চাপের। টি-টোয়েন্টি ফর্ম্যাটটা ব্যাটার ও বোলার, উভয়ের জন্যই বেশ কঠিন।'

অর্শদীপের প্রশংসা

ভুবনেশ্বর কুমার তরুণ বোলার অর্শদীপ সিংহকেও প্রশংসায় ভরিয়ে দেন। অর্শদীপ প্রসঙ্গে ভুবি বলেন, 'ও আমায় বিরাট ও রোহিতকে সবসময় না না প্রশ্ন করে। আমাদের এখানকার পিচ, এখানে ব্যাটাররা কেমন শট খেলেন, সেইসব নিয়ে সারাক্ষণ প্রশ্ন করে। নিজের অভিষেকের পর থেকেই ও প্রতিটি ম্যাচেই আরও প্রভাবিত করছে এবং ভাল বোলিং করছে।'

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেই ফের একবার এক নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট, পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। কী রেকর্ড গড়লেন কোহলি? সেনা দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় ১৭টি, ইংল্যান্ডে ১৮টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং নিউজিল্যান্ডে পাঁচটি, সব মিলিয়ে মোট ৪৯টি অর্ধশতরান সেনা দেশে করে ফেলেছেন। বৃহস্পতিবারই নিজের ৪৯টি অর্ধশতরানটি হাঁকান তিনি। অপরদিকে, সচিন তেন্ডুলকর অজিভূমে ১৭, ইংল্যান্ডে ১২, নিউজিল্যান্ডে ১০ ও দক্ষিণ আফ্রিকায় নয়টি, সব মিলিয়ে মোট ৪৮টি অর্ধশতরান করেছেন সেনা দেশে।

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর প্রধান কারিগর পাকিস্তানেরই ক্রিকেটার !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
PM Modi-Narender Meeting: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget