এক্সপ্লোর

Dhoni in T20 World Cup: কোহলিদের মেন্টর ধোনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ জমা পড়ল

ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের মেন্টর থাকতে পারবেন কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

মুম্বই: সংযুক্ত আরব আমিরশাহিতে আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই সেই লক্ষ্যে বিভিন্ন দেশ তাদের জাতীয় দল ঘোষণা করেছে। বিরাট কোহলিদের ভারতীয় দলও ঘোষণা করা হয়েছে। যাতে রয়েছে দু'দুটি বড় চমক। প্রথমটি প্রায় বছর পাঁচেক পরে অশ্বিনের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন। দ্বিতীয়টি অবশ্যই ভারতীয় দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির নিয়োগ।

যদিও এবার তা নিয়েই বেঁধে গেল বসড়সড় বিতর্ক। আদৌ ধোনি মেন্টর পদে বিশ্বকাপ চলাকালীন দায়িত্ব সামলাতে পারবেন কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে অভিযোগ জমা পড়েছে। শুধু বোর্ডের অ্যাপেক্স কমিটি কেন, বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের কাছেও অভিযোগ জমা পড়েছে। যা নিয়ে ভারতীয় ক্রিকেট তোলপাড়।

মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তোলা হয়েছে। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী এক ব্যক্তি এক সময়ে একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না। এই মূহুর্তে ধোনি আইপিএল দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। সেই অবস্থায় কী করে তিনি ভারতীয় দলের মেন্টর হতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। তাঁর মতে, ধোনির নিয়োগ স্বার্থের সংঘাতের নিয়মকে অগ্রাহ্য করছে এবং তা অবৈধ। অভিযোগপত্রে ভারতীয় সংবিধানের ৩৮(৪) ধারাকে উল্লেখ করে তিনি এই নিয়োগকে চ্যালেঞ্জ করেছেন।

এই বিষয়ে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল আইনি পরামর্শ নিয়ে তারপরেই তাদের সিদ্ধান্ত জানাবে। উল্লেখ্য মাত্র একদিন আগে জয় শাহের তরফে ধোনিকে ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের মেন্টর ঘোষণা করা হয়েছিল। 

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই ভারতীয় দল ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল। সেই ধোনির অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেখানেই এ বার স্বার্থের সংঘাতের গুরুতর অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget