এক্সপ্লোর

T20 World Cup 2007: ১৪ বছর আগে আজকের দিনেই ব্রডকে চোখে সর্ষেফুল দেখিয়েছিলেন যুবরাজ

T20 World Cup 2007: দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৭ সালে বসেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ই গ্রুপে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড।

মুম্বই: ১৯৮৩, ২০১১ বিশ্বকাপ জয়ের মতোই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর সেই বিশ্বকাপেই একটি ম্যাচে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিংহ। ইংল্য়ান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। ১৪ বছর আগে আজকের দিনেই এই নজির গড়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৭ সালে বসেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ই গ্রুপে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচেই এই কীর্তি গড়েছিলেন যুবরাজ। ডারবানে হওয়া সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ওপেনিংয়ে নেমে গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ ১৩৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। ইনিংসের ১৪ তম ওভারে ৬৮ রানের মাথায় আউট হন সহবাগ। গম্ভীর ৫৮ রান করেন। ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে তখন ১৪৪ রান তুলে নিয়েছিল ভারত। উথাপ্পাও ফিরে যান। এরপরই মাঠে আসেন যুবরাজ। ঠিক তখনই ফ্লিনটফের সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় যুবির। এরপরই আসে রোমাঞ্চকর সেই মুহূর্ত। 

ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরই মাথা গরম হয়ে যায় পঞ্জাবের তারকা অলরাউন্ডারের। এরপরই স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ছয় ছক্কা হাঁকান তিনি। মাঠের চারধারেই গ্য়ালারিতে বল ফেলেন যুবি। একইসঙ্গে ১২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান হিসেবে যে রেকর্ড অক্ষত রয়েছে। যুবরাজের এই বিধ্বংসী ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভার শেষে বোর্ডে ২১৮ রান তুলে নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বোর্ডে ২০০/৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১৮ রানে ম্যাচে জয় হাসিল করে নেয় ভারতীয় দল। 

 

সেই সময় পর্যন্ত যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয় বল ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন। এর আগে এই নজির গড়েছিলেন হার্সেল গিবস। উল্লেখ্য, সেই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন যুবরাজ। ব্যাট হাতে ৩৬২ রান করার পাশাপাশি বল হাতে ১৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Or Maradona : মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget