এক্সপ্লোর

T20 WC Standings: স্কটল্যান্ডকে হারিয়ে রান রেটে এগিয়ে গেল ভারত, খুলবে কি শেষ চারের দরজা?

BCCI: স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারালেন বিরাট কোহলিরা। ব্যাট হাতে দুরন্ত দুই ওপেনার। রোহিত শর্মা ১৫ বলে ৩০ রান করে আউট হলেন। আর কে এল রাহুল ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কোণঠাসা অবস্থা থেকেই ঘুরে দাঁড়াল ভারত। শুক্রবার স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিলেন বিরাট কোহলিরা। ব্যাট হাতে দুরন্ত দুই ওপেনার। রোহিত শর্মা ১৫ বলে ৩০ রান করে আউট হলেন। আর কে এল রাহুল ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ৫০ করে আউট হন। ৬.৩ ওভারে জয়ের রান তুলে নিয়ে গ্রুপ - ২-এ নেট রান রেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে পেরিয়ে গেল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মরণ-বাঁচন পরিস্থিতি এখন সব ম্যাচেই। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই যেন ভারতীয় ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসছে। শুক্রবার যা হাড়ে হাড়ে টের পেল স্কটল্যান্ড। বল হাতে দুরন্ত পারফরম্যান্স মহম্মদ শামি (Mohammed Shami), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাডেজাদের (Ravinder Jadeja)। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ৮৫ রানে।

ভারতের সামনে ছিল সহজ লক্ষ্য। ৮৬ রান করলেই ম্য়াত জিতে যেতেন বিরাট কোহলিরা। তবে আরও একটি বড় সুযোগ ছিল ভারতের সামনে। ৪৩ বল অর্থাৎ ৭.১ ওভারে ভারত রান তুলে দিলে নেট রান রেটে নিউজিল্যান্ড তো বটেই, আফগানিস্তানকেও ছাপিয়ে যেত টিম ইন্ডিয়া। তারও চার বল আগে, অর্থাৎ ৩৯ বলে লক্ষ্যে পৌঁছে গেল ভারত।

শুক্রবার টস জেতেন বিরাট কোহলি। জন্মদিনে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার। কোহলি নিজে এতটাই অবাক যে, হাসতে হাসতে বলে দেন যে, এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলে ভাল হতো। টস জিতে প্রথমে ফিল্ডিং করা নিয়ে দুবার ভাবেননি কোহলি। কারণ, প্রথমে ফিল্ডিং করে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে দ্রুত সেই রান তুলে দিলে রান রেটে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে ভারতের।

অধিনায়কের সেই সিদ্ধান্তের মর্যাদা দিলেন ভারতীয় বোলাররা। বরুণ চক্রবর্তী ফিট হয়ে যাওয়ায় এদিন শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনারকে খেলায় ভারত। বল হাতে শুরু থেকেই ছিল ভারতীয় বোলারদের দাপট । ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাডেজা। মহম্মদ শামি ৩ ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন। যার মধ্যে তাঁর এক ওভারে একটি রান আউট সহ পরপর তিন বলে তিন উইকেট পড়ে। ২ উইকেট যশপ্রীত বুমরার। এক উইকেট নিয়েছেন অশ্বিন।

রান তাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে ছিলেন দুই ওপেনার। রোহিত ও রাহুল ৫ ওভারে ৭০ রান যোগ করেন। ছক্কা মেরে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব।

এই জয়ের ফলে চার ম্যাচের পরে ভারতের পয়েন্ট হল ৪। গ্রুপ ২-এ তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলিরা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বাকি একটি জায়গার জন্য লড়াই ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। কোহলিদের মতো রশিদ খানরাও রয়েছেন ৪ পয়েন্টে। কিন্তু রান রেটে এগিয়ে গিয়েছে ভারত।

কোহলিদের সামনে এখন একটাই অঙ্ক। রবিবার আফগানিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। একমাত্র তখনই সোমবার ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব থাকবে। কারণ, কিউয়িরা হেরে গেলে আর শেষ ম্যাচে ভারত জিতলে তিন দলের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে যাবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget