এক্সপ্লোর

T20 World Cup: নিজেদের দিনে যে কোনও দলকে হারাতে পারে, কাদের নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন ইরফান?

Irfan Pathan: ওয়েস্ট ইন্ডিজ না শ্রীলঙ্কা, কাদের বিরুদ্ধে সমস্যায় পড়তে পারে ভারত?

নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হচ্ছে পাকিস্তান ম্যাচ দিয়ে। তবে ভারতকে সামলাতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে যারা ভারতের গ্রুপে পড়তে পারে।

ওয়েস্ট ইন্ডিজ না শ্রীলঙ্কা, কাদের বিরুদ্ধে সমস্যায় পড়তে পারে ভারত? ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে গেম প্ল্যান অনুষ্ঠানে ভারতের জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, 'এই দুই দলের যে কোনও একটির বিরুদ্ধে খেলার সময় ভারত যদি ছন্দের তুঙ্গে থাকে, তাহলে কোনও সমস্যাই নয়। তবে কোন ওয়েস্ট ইন্ডিজ দলকে সামলাতে হবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলের থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে ওরা। এভাবেই ক্রিকেট খেলে ওরা। ভয়ডরহীনভাবে।'

ইরফান অবশ্য যোগ করেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দল হিসাবে এগিয়ে শ্রীলঙ্কা। স্পিন বোলিং ও ব্যাটিংয়ের কথা মাথায় রাখলে। সম্প্রতি এশিয়া কাপে ওরা ভারতকে হারিয়েছে। আমার মনে হয় না ভারত কোনও দলকে এড়াতে চায়। তবে প্রস্তুতির কথা ধরলে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওদের অনেক বেশি প্রস্তুতি নিতে হবে।'

সহমত গম্ভীর

এশিয়া কাপের (Asia Cup) আগে কেউ ভাবেননি যে, তাঁরা চ্যাম্পিয়ন হতে পারেন। কিন্তু সকলকে হতবাক করে দিয়েছিলেন দাসুন শনাকারা। ভারত, পাকিস্তানের মতো হেভিওয়েটরা যে টুর্নামেন্টে অংশ নিয়েছিল, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে বলে সকলকে সতর্ক করে দিলেন গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য জানিয়েছেন, আত্মবিশ্বাসে টগবগ করছে শ্রীলঙ্কা।

যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে সুপার টুয়েলভের মূল পর্বে যোগ্যতা অর্জনের সেরা দাবিদার শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। কোন দল বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠান 'গেম প্ল্যান'-এ গম্ভীর বলেছেন, 'শ্রীলঙ্কা। কারণ এশিয়া কাপে দারুণ সাফল্য পেয়েছে। যেভাবে ওরা খেলছে, সঠিক সময়ে সেরা ছন্দে রয়েছে। চামিরা ও লাহিরু কুমারা যোগ দিচ্ছে বলে ওদের সব দিক থেকে ভারসাম্য চলে এসেছে। ওরা বিপজ্জনক দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে।'

আরও পড়ুন: চমক! বোর্ড ছেড়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ? মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুঙ্গে জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget