এক্সপ্লোর

মুডি না সহবাগ? আপাতত সিদ্ধান্ত স্থগিত, কোচ কীভাবে কাজ করেন বুঝতে হবে কোহলিকে, বললেন সৌরভ

মুম্বই: ভারতীয় দলের নয়া কোচ কে? আজ ইন্টারভিউ দিলেন আবেদনকারীরা। ইন্টারভিউ পর্ব শেষ। তবে সাসপেন্স এখনও অব্যাহত। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত কোচ বাছাইয়ে নিযুক্ত বিসিসিআই-এর তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) অনিল কুম্বলের উত্তরসূরী নির্বাচন আপাতত স্থগিত রেখেছে। তবে, নয়া কোচের নাম ঘোষণার আগে ক্যাপ্টেন কোহলির প্রতি সিএসি-র চেয়ারম্যান সৌরভের বার্তা, ‘কোচ কীভাবে কাজ করেন, সেটা বিরাটকেও বুঝতে হবে।’ একইসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, কোচ নির্বাচন প্রক্রিয়া থেকে দূরেই ছিলেন বিরাট। এজন্য তাঁকে কৃতিত্ব দিতে হবে। সৌরভ বলেছেন, কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে এলে কোচ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করবে সিএসি। কোহলির সঙ্গে সংঘাতের জেরে অনিল কুম্বলকে ইস্তফা দিয়েছেন। এই অবস্থায় সৌরভ প্রাক্তন কোচ ও অধিনায়কের মতভেদ নিয়ে ঘুরিয়ে বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। এক বছর আগে প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে কোচ পদে নিয়োগ না করে কুম্বলের প্রতি আস্থা রেখেছিল সৌরভদের কমিটি। এদিন সৌরভের মন্তব্যে থেকে ইঙ্গিত, বীরেন্দ্র সহবাগ ও টম মুডির মধ্যে থেকে কোনও একজনকে বেছে নিতে হবে কোহলিকে। আপাতত কোচ পদে নিয়োগ স্থগিত রেখে সিএসি কার্যত বুঝিয়ে দিল এবারও শাস্ত্রীর নাম তাঁদের বিবেচনায় সর্বাগ্রে নেই। এদিন কমিটির সামনে বীরেন্দ্র সহবাগের ইন্টারভিউ প্রায় দুই ঘন্টা ধরে চলে। এর আগে জানা গিয়েছিল, কোচ হিসেবে কোহলির পছন্দ শাস্ত্রীই।  এখন সিএসি অধিনায়কের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে। এর থেকে একটাই ইঙ্গিত মেলে যে, শেষ মুহূর্তে লড়াইয়ে সম্ভবত পিছিয়ে পড়েছেন শাস্ত্রী। জানা গেছে, শাস্ত্রী, সহবাগ, লালচাঁদ রাজপুত ও রিচার্ড পাইবস এবং টম মুডি সহ মোট পাঁচজন ইন্টারভিউ দিয়েছেন। শেষমূহুর্তে নিজেকে সরিয়ে দেন ফিল সিমন্স। সৌরভ ও লক্ষ্মণ সশরীরে ইন্টারভিউ নিয়ে উপস্থিত থাকলেও সচিন লন্ডন থেকে স্কাইপ-এর মাধ্যমে যোগ দেন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর সৌরভ বলেছেন, আগামী দু বছরের কথা তাঁরা মাথায় রেখেছেন এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভালো কীসে হবে, তা বিবেচনা করেই তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সৌরভ জানিয়েছেন, ইন্টারভিউর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত প্রার্থীদের প্রেজেন্টেশন ছিল অসাধারণ। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই কোচ নির্বাচন করা হবে। তাই, পরবর্তী কোচের নাম ঘোষণার আগে বেশ কিছুটা সময় চায় সচিন-সৌরভ-লক্ষ্মণের কমিটি। সৌরভ বলেছেন,  সংশ্লিষ্ট সবার সহমতের ভিত্তিতেই নয়া কোচের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে কোহলির সঙ্গে আলোচনা করেছিল  সৌরভদের কমিটি। এ ব্যাপারে কোহলির মতামত প্রসঙ্গে জানতে চাওয়া হলে সৌরভ বলেছেন, ওটা একেবারেই ভিন্ন প্রসঙ্গ। তিনি বলেছেন, কোচ বাছাই হওয়ার পর সিএসি-র কোনও ভূমিকা থাকবে না। সৌরভের ইঙ্গিত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই নয়া কোচ নির্বাচন হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget