এক্সপ্লোর

Team India Squad: বিশ্বকাপের দলে নেই, অথচ দুই প্রস্তুতি সিরিজে খেলবেন শামি-চাহার!

Mohammed Shami: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে শামি। রয়েছেন দীপক চাহারও।

মুম্বই: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টের প্রস্তুতি সেরে নিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ওই দুই সিরিজের জন্যও ভারতীয় দল ঘোষণা করা হল। যে দলে সবচেয়ে বড় চমক বলতে, মহম্মদ শামি (Mohammed Shami)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামির ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে শামিকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। তার চেয়েও অবাক করা ঘটনা হল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শামিকে রাখা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া পেসার দীপক চাহারকেও। চাহারও বিশ্বকাপের দলে নেই।

প্রশ্ন উঠছে, বিশ্বকাপের দলে নেই, এরকম দুই পেসারকে কেন বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে দলে রাখা হল। ভারতীয় বোর্ড সূত্রে খবর, চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরা ও অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমারকে বিশ্বকাপের আগে বেশি ম্যাচ খেলিয়ে ক্লান্ত করে ফেলতে চায় না টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই বুমরা ও ভুবনেশ্বরকে শুধু টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিদের ওপরই বেশি করে ভরসা রাখা হচ্ছে।

কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এত পরীক্ষা নিরীক্ষা কেন! পাশাপাশি বলা হচ্ছে, এশিয়া কাপে বারবার যেখানে শামি ও বুমরার অভাব টের পাওয়া গিয়েছে এবং শামি যেহেতু গত আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কাণ্ডারি, সেখানে কিসের ভিত্তিতে বাংলার পেসারকে বাদ দেওয়া হল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষল পটেল ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, হর্ষল পটেল ও দীপক চাহার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget