এক্সপ্লোর

রঞ্জি ম্যাচ হোক দুটি পিচে, দুটি বলে, অভিনব প্রস্তাব সচিনের

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা যাতে সবরকম পিচে খেলতে অভ্যস্ত হয়ে যান, তার জন্য এক অভিনব প্রস্তাব দিলেন সচিন তেন্ডুলকর। তাঁর প্রস্তাব, রঞ্জি ট্রফির ম্যাচগুলিতে দুটি আলাদা পিচ রাখা হোক। প্রথম ইনিংসের খেলা হোক পেস সহায়ক পিচে এবং কোকাবুরা বলে। দ্বিতীয় ইনিংস হোক স্পিনারদের সহায়ক পিচে। এই ইনিংসে ব্যবহার করা হোক এসজি বল। সেটা হলে ব্যাটসম্যানদের মতোই বোলাররাও সবরকম পরিস্থিতিতে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হতে পারবেন। খেলা ছাড়ার পরেও সচিন ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য ভাবনা-চিন্তা করছেন। তিনি ঘরোয়া ক্রিকেটের উন্নতির উপর জোর দিচ্ছেন। সচিন বলেছেন, ‘এ বছর থেকে রঞ্জি ট্রফির ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে হচ্ছে। এ বিষয়ে আমি অনেক ভাবনা-চিন্তা করেছি। আমার একটা বৈপ্লবিক প্রস্তাব রয়েছে। আমরা যখন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাই, আমাদের কোকাবুরা বলে খেলতে হয়। সেই বল শুরু থেকেই স্যুইং করে। একজন তরুণ ব্যাটসম্যান এসজি বলে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার পরে বিদেশে গেলে সমস্যায় পড়বেই। তাই আমার এই প্রস্তাব। গ্রিন টপে কোকাবুরা বলে প্রথম ইনিংসের খেলা হলে ওপেনারদের সামনে চ্যালেঞ্জ থাকবে। গ্রিন টপে কোকাবুরা বলে কীভাবে বল করতে হয়, সেটাও শিখতে পারবে স্পিনাররা। দ্বিতীয় ইনিংস টার্নিং পিচে হলে ব্যাটসম্যানরা ভাল মানের স্পিনারদের বিরুদ্ধে খেলতে দক্ষ হয়ে যাবে।’ সচিনের মতে, উপমহাদেশের বাইরে পেস বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করার প্রস্তুতি নেওয়া হলেও, স্পিনারদের সামলানোর প্রস্তুতি নেওয়া হয় না। কিন্তু সেটাও দরকার। দুটি আলাদা পিচ হলে টস জেতা-হারা বিশেষ গুরুত্বপূর্ণ হবে না। টেস্টে দর্শক কমে যাওয়ার কারণ হিসেবে সচিন মনে করছেন, এখন আর পাঁচ দিনের ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতা নেই। অতীতে সুনীল গাওস্কর বনাম ইমরান খান, ভিভ রিচার্ডস বনাম জেফ টমসন, পরবর্তীকালে ব্রায়ান লারার সঙ্গে গ্লেন ম্যাকগ্রা, স্টিভ ওয়ার সঙ্গে কার্টলি অ্যামব্রোজের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। আট ও নয়ের দশকে সব দলের লক্ষ্য থাকত ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়াকে হারানো। ওই দুটি দলে অবিশ্বাস্য দক্ষতাসম্পন্ন ক্রিকেটাররা ছিলেন। কিন্তু এখন আর তেমন বিশ্বমানের ক্রিকেটার নেই। টেস্টের আকর্ষণ বাড়ানোর জন্য পরপর হোম ও অ্যাওয়ে ম্যাচের পক্ষে সচিন। তাঁর মতে, ভারতে দুটি টেস্টের পর ইংল্যান্ডে দুটি টেস্ট হোক। একই ক্রিকেটাররা আলাদা পরিবেশ-পরিস্থিতিতে খেললে তবেই ন্যায্য লড়াই হবে। বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান দলকে দেখে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলা ভারতীয় দলের কথা মনে পড়ে যাচ্ছে সচিনের। তাঁর মতে, দুটি দলেই ভাল মানের পেসারদের পাশাপাশি স্পিনাররাও আছেন। বর্তমান দল বিশ্বের সেরা। কিছুদিন পরেই বাকি দলগুলি ভারতকে অনুসরণ করা শুরু করবে।

সেরা শিরোনাম

Asia Cup: পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
Asian Games Cricket: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
BCCI AGM: আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের একশো বছর নিয়ে বিরাট কর্মকাণ্ড, সিদ্ধান্ত বার্ষিক সভায়
আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের একশো বছর নিয়ে বিরাট কর্মকাণ্ড, সিদ্ধান্ত বার্ষিক সভায়
Dravid And Sehwag: বাপ কা বেটা! জুনিয়র দ্রাবিড়-সহবাগের দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা
বাপ কা বেটা! জুনিয়র দ্রাবিড়-সহবাগের দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget